সংবাদ

যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব: পুতিন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব: পুতিন
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংকট নিরসনে ইরানের পক্ষ থেকে নতুন একটি কূটনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাত বন্ধে বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি রাশিয়াও নিজস্ব সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানের তুর্কমেনবাশিতে অনুষ্ঠিত কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলন ও কাস্পিয়ান সাগরবিষয়ক পরিবেশ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রেস টিভিকে এসব কথা জানান রুশ প্রেসিডেন্ট।

বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের দ্রুত সমধানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, এই সংকট সৃষ্টির পেছনে ইরানের কোনো ভূমিকা ছিল না। সংকট মোকাবিলায় কূটনৈতিক মাধ্যমে সমাধানের বার্তা স্পষ্ট করে মস্কো তার সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

অন্যদিকে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে আলোচনার পথ থেকে সরে না আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ও হামলার মুখেও কূটনীতির টেবিল ছাড়বে না তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকটি সংশোধিত প্রস্তাব বিনিময় করা হয়েছে, যা চূড়ান্ত হলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আনুষ্ঠানিক নিষ্পত্তি হবে। তবে ইরানের জনগণের সার্বভৌমিক অধিকার ক্ষুণ্ন করে একতরফা নীতি চাপিয়ে দিলে শান্তি অর্জিত হবে না বলে সতর্ক করেন তিনি।

বৈঠকে দুই শীর্ষ নেতা বাণিজ্য, শক্তি, কৃষি ও লজিস্টিকস খাতের যৌথ অবকাঠামোগত প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে সম্মত হন। একই সঙ্গে প্রেসিডেন্ট পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব: পুতিন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত