সংবাদ

হরমুজ প্রণালিতে একাধিক বিস্ফোরণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম

হরমুজ প্রণালিতে একাধিক বিস্ফোরণ
ছবি : আনাদোলু (ফাইল ছবি)

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় জলপথে কয়েকটি বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের অনুমতি ছাড়া নির্দিষ্ট রুটের বাইরে বা 'অননুমোদিত' নৌপথ ব্যবহার করতে গিয়ে তেলবাহী ট্যাংকারগুলো পেতে রাখা সামুদ্রিক মাইনে আঘাত হেনে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইয়েমেনের ও ইরানভিত্তিক বার্তা সংস্থা আইআরআইবি (IRIB)-এর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইরানি সামরিক বাহিনীর উচ্চপদস্থ সূত্রের বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, প্রণালির দক্ষিণাংশের ওই প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক ট্যাংকারগুলো মাইনের সংস্পর্শে এলে পর পর একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের শিকার হওয়া তেলবাহী ট্যাংকারের সংখ্যা, মালিকানা, কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই বিস্ফোরণের খবর এলো। ইতিপূর্বে ইরান সরকারের পক্ষ থেকে তেহরানের অনুমোদিত নিরাপদ রুট ছাড়া বিকল্প বা অননুমোদিত জলপথ ব্যবহার না করার জন্য প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি পরিবহন পথটিতে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক তেল সরবরাহ ও বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন করে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্র: আনাদোলু

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে একাধিক বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত