সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২০ জন গরিব, দুঃস্থ, কর্মহীন, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ অনুদানের আওতায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পাওয়ার হাউস রোডের বসুন্ধরা টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
অনুষ্ঠানে সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হাবিবুর রহমান ও সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
চেক পেয়ে সুবিধাভোগীরা বলেন, আর্থিক সংকটের সময়ে এই সহায়তা তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ মেটাতে কাজে লাগবে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন