সংবাদ

পিছিয়ে গেল এসএসসি পরীক্ষা: শুরু ১৪ মার্চ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

পিছিয়ে গেল এসএসসি পরীক্ষা: শুরু ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের এই পাবলিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। লিখিত পরীক্ষা গ্রহণ চলবে পরবর্তী মাস অর্থাৎ ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে পরীক্ষা পেছানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সময়সূচি পরিবর্তনের বিষযটি নিশ্চিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বলেন, "২০২৭ সালের এসএসসি সমমান পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ মার্চ থেকে লিখিত পরীক্ষা শুরু হবে এবং তা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।"

এর আগে ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী আগামী জানুয়ারি থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত মে মাসে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন শিক্ষামন্ত্রী . এহছানুল হক মিলন এই পরীক্ষার কথা জানিয়েছিলেন।

পরবর্তীতে সরবরাহ করা সম্ভাব্য সূচিতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা শেষ করার পরিকল্পনা তুলে ধরা হয়েছিল।

তবে মন্ত্রণালয়ের সাম্প্রতিক পর্যালোচনা সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে মার্চে নতুন তারিখ অনুযায়ী সারা দেশের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবেন।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ পরীক্ষার রুটিন শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পিছিয়ে গেল এসএসসি পরীক্ষা: শুরু ১৪ মার্চ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত