সংবাদ

পত্নীতলায় ভুটভুটি উল্টে নিহত ১

প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

পত্নীতলায় ভুটভুটি উল্টে নিহত ১
ছবি : সংবাদ

নওগাঁর পত্নীতলায় নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভুটভুটি উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই যানের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নকুছা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শহিদুল ইসলাম (৬০)। তিনি উপজেলার নোধুনী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত ভুটভুটি চালক অসিত (৪০) উপজেলার দুচাই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় একটি ভুটভুটি সাপাহার থেকে নজিপুরের দিকে যাচ্ছিল। নকুছা মোড় এলাকায় পৌঁছালে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চালক ও আরোহী শহিদুল ইসলাম সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে চালক অসিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পত্নীতলায় ভুটভুটি উল্টে নিহত ১

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত