সংবাদ

ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগ, ৪০ লাখ টাকার মাছ নিধন

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)
প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগ, ৪০ লাখ টাকার মাছ নিধন
ছবি : সংবাদ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার শালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, পুকুর পাড়ে সারি সারি ছোট ট্রাক ও ভ্যান দাঁড়িয়ে আছে। তাতে বিপুল পরিমাণ মরা পাঙ্গাস মাছ তুলে বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রমিকরা জানান, দুপুর পর্যন্ত ২৬টি ট্রাক ভর্তি করে মরা মাছ সরানো হয়েছে। তবে মাছগুলো থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে বাজারে ক্রেতারা তা কিনতে আগ্রহী হচ্ছেন না। পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর ও দেশি ফলি মাছ মরে ভেসে উঠেছে।

পুকুর মালিক সাঈদ হাসান তরফদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি এখানে মাছ চাষ করছি। পুকুরে ১০ হাজার পাঙ্গাসের পোনাসহ অন্যান্য দামি মাছ ছিল। এ সপ্তাহেই মাছগুলো বিক্রি করার কথা ছিল। কিন্তু ভোর থেকে দেখি সব মাছ মরে ভেসে উঠছে। ধারণা করছি, শত্রুতা করে কেউ গ্যাস বড়ি বা বিষ প্রয়োগ করেছে। এতে আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মাছগুলো বাজারজাত করা এবং পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় এখনো থানায় আনুষ্ঠানিক অভিযোগ দিতে পারেননি বলে জানান তিনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘পুকুরে বিষ দিয়ে মাছ মারার খবর আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগ, ৪০ লাখ টাকার মাছ নিধন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার শালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, পুকুর পাড়ে সারি সারি ছোট ট্রাক ও ভ্যান দাঁড়িয়ে আছে। তাতে বিপুল পরিমাণ মরা পাঙ্গাস মাছ তুলে বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রমিকরা জানান, দুপুর পর্যন্ত ২৬টি ট্রাক ভর্তি করে মরা মাছ সরানো হয়েছে। তবে মাছগুলো থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে বাজারে ক্রেতারা তা কিনতে আগ্রহী হচ্ছেন না। পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর ও দেশি ফলি মাছ মরে ভেসে উঠেছে।

পুকুর মালিক সাঈদ হাসান তরফদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি এখানে মাছ চাষ করছি। পুকুরে ১০ হাজার পাঙ্গাসের পোনাসহ অন্যান্য দামি মাছ ছিল। এ সপ্তাহেই মাছগুলো বিক্রি করার কথা ছিল। কিন্তু ভোর থেকে দেখি সব মাছ মরে ভেসে উঠছে। ধারণা করছি, শত্রুতা করে কেউ গ্যাস বড়ি বা বিষ প্রয়োগ করেছে। এতে আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মাছগুলো বাজারজাত করা এবং পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় এখনো থানায় আনুষ্ঠানিক অভিযোগ দিতে পারেননি বলে জানান তিনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘পুকুরে বিষ দিয়ে মাছ মারার খবর আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত