সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

ফেনীতে নুসরাত হত্যা: হাইকোর্টে দুইজনের ফাঁসি বহাল, যাবজ্জীবন চারজনের - সংবাদ

সোনাগাজীতে ৭ বছর আগে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে দুইজনের সাজা বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া চারজনকে যাবজ্জীবন এবং ব্যকি ১০ জনকে খালাস দেয়া হয়েছে। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের শুনানি শেষে গতকাল বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

নুসরাতের মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলা ও তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো-নূর উদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, উম্মে সুলতানা ওরফে পপি ও জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন। 

সরকারের গুদামে সার আছে, সমস্যা বিতরণে - প্রথম আলো

আগস্ট মাস দেশের প্রধান ধানের মৌসুম আমনের জমি প্রস্তুত করা ও চারা রোপণের সময়। চারা রোপণের পর কয়েক ধাপে কৃষককে জমিতে সার দিতে হয়। স্বাভাবিকভাবে এ সময় সারের চাহিদা বেশি থাকলেও মাঠপর্যায়ে কৃষকেরা তা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। কোথাও কোথাও বেশি দাম দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। তবে সরকারের নথিপত্র অনুযায়ী, চাহিদার বিপরীতে সারের মজুত ও বরাদ্দে কোনো ঘাটতি নেই।

কৃষি মন্ত্রণালয় বলছে, ডিলারদের চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হলেও তাঁরা সার উত্তোলন না করে কৃত্রিম সংকট তৈরি করছেন। ডিলাররা ঠিকমতো সার উত্তোলন ও বিতরণ করছেন কি না, তা তদারক করার দায়িত্ব উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার। 

ক্যাম্পগুলো নিয়ন্ত্রণের বাইরে! - কালের কন্ঠ

এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মেঝের নিচে তৈরি করা হয়েছে গোপন সুড়ঙ্গ। বাইরে থেকে দেখলে সাধারণ একটি ঘর, অথচ মেঝের নিচেই লুকিয়ে আছে আরেকটি কক্ষ। সেই কক্ষ থেকে সুড়ঙ্গপথে পৌঁছানো যায় পাশের আরেকটি ঘরে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের সময় এক ঘর থেকে অন্য ঘরে পালিয়ে যেতে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সদস্যরা এই গোপন পথ তৈরি করেছে বলে ধারণা পুলিশের।

কক্সবাজারের উখিয়ার ময়নারঘেনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অভিযানে এমনই একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুধু সুড়ঙ্গ নয়, অভিযানের আগে সেখানে গরু জবাই করে প্রীতিভোজের আয়োজন করেছিল একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সদস্যরা। 

কুষ্টিয়ায় হামজাই সব - মানবজমিন

মাওলানা আমির হামজা। আলোচিত-সমালোচিত এক ব্যক্তিত্ব। ওয়াজের ময়দান থেকে সরাসরি রাজনীতিতে। নাটকীয়ভাবে পেয়ে যান জামায়াতের মনোনয়ন। কুষ্টিয়া সদর আসন থেকে বিএনপি’র প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন এই ইসলামী বক্তা। তবে ওয়াজের মাহফিল থেকেই একের পর এক উদ্ভট বক্তব্য দিয়ে বিতর্ক জিইয়ে রেখেছেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হয়েও ফের আলোচনায় বিতর্কিত বক্তব্য দিয়ে।

কুষ্টিয়া সদর আসনে একসময় ছিল প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের রাজত্ব। গত ১৭ বছর এই আসনে হানিফই ছিলেন শেষকথা। হানিফের অঙ্গুলি হেলনে সবকিছুই হতো। ভাই আতাউর রহমান আতাকে দিয়ে শাসন করতেন গড়াই নদীর তীরবর্তী এই জেলাটি। 

সহিংসতার শঙ্কায় সতর্ক পুলিশ - আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণার পর রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছে পুলিশ। এ জন্য সব ধরনের রাজনৈতিক সহিংসতা এড়াতে পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং এলাকাগুলোতে নজরদারি বাড়াতেও বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর ১৮ আগস্ট সব ইউনিটকে এসব নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। চিঠিতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা জানিয়ে ইউনিটগুলোকে তা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। এরপর ২২ আগস্ট একই ধরনের নির্দেশনা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিভিন্ন বিভাগেও পাঠানো হয়। 

জ্বালানি ভর্তুকির চাপে বাজেট ব্যবস্থাপনা কঠিন হয়ে উঠছে - সমকাল

কয়েক বছর ধরে জ্বালানি তেলে সরকারকে ভর্তুকি দিতে হয়নি। এ কারণে চলতি অর্থবছরের বাজেটে এ খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে কেনার খরচের চেয়ে বিক্রির দাম কম থাকার কারণে দুই মাসের লোকসান পোষাতে সম্প্রতি সরকারের কাছে সাত হাজার ৬১০ কোটি টাকা ভর্তুকি চেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিতে চলতি অর্থবছরের জন্য ভর্তুকি বাবদ বরাদ্দ ছিল ছয় হাজার কোটি টাকা। গত বছরের জুনের বকেয়া পরিশোধসহ চলতি অর্থবছরের মাত্র দেড় মাসেই বরাদ্দ শেষ হয়ে গেছে। বিদ্যুৎ খাতেও ভর্তুকির চাপ বেড়েছে। বিদ্যুতে গত অর্থবছরে মাসে গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি লাগত। গত দুই মাসে প্রয়োজন হয়েছে মাসে পাঁচ হাজার কোটি টাকারও বেশি। 

এলএনজি আমদানি ব্যয় বছরে ছাড়াতে পারে ১ লাখ ২০ হাজার কোটি টাকা - বণিক বার্তা

গ্যাসের ঘাটতি পূরণে সরকার আরো কয়েকটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের পরিকল্পনা করছে। এরই মধ্যে একটি নতুন টার্মিনাল নির্মাণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। পরিকল্পনায় থাকা টার্মিনালের মধ্যে অন্তত দুটিও যদি নির্মাণ হয়, তাহলে এলএনজি আমদানি ও সরবরাহ বেড়ে যাবে। সেক্ষেত্রে বিদ্যমান বৈশ্বিক বাজারদর ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধির হিসাব বিবেচনায় নিলে বছরে এলএনজি আমদানি ব্যয় বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও পেট্রোবাংলার কর্মকর্তারা। আর বিদ্যমান স্পট প্রাইস বিবেচনায় ধরলে এ ব্যয় অন্তত দেড় লাখ কোটি টাকায় গিয়ে ঠেকতে পারে বলেও মনে করেন তাদের কেউ কেউ। 

জনবহুল দেশ, দক্ষতায় খরা - যুগান্তর

সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ; কিন্তু মান কোথায়! ১৮ কোটি মানুষের দেশে দক্ষ জনবলের বিশাল ঘাটতির আলোচনা এখন সর্বত্র। আর এ আলোচনা এখন দেশের সব খাতে। রাজনীতিতে স্লোগানদাতা বেশি। কিন্তু প্রতিশ্রুতিশীল ও দেশপ্রেমিক নীতিনির্ধারক কম। অর্থনীতিতে হিসাবরক্ষক অনেক, উদ্ভাবক নেই। পুলিশের পদগুলো শূন্য না থাকলেও দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা এবং অপরাধ তদন্ত; সর্বোপরি পুলিশিংয়ের দক্ষতা নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও নিজেদের দক্ষতা না বাড়িয়ে রাজনৈতিক দলের পেছনে ছুটছেন। গণমাধ্যমে সাংবাদিকের অভাব নেই সত্যি; কিন্তু নির্মোহ পেশাদারত্ব, নীতিবান এবং প্রতিশ্রুতিশীল অনুসন্ধানী সাংবাদিকতার লোক কমছে। বেসরকারি খাতে কারখানা আছে; কিন্তু তা চালানোর জন্য নিজ দেশে দক্ষ ব্যবস্থাপক মিলছে না। সহজ কথায় বললে, দেশে লোকের অভাব নেই। কিন্তু অভাব দক্ষ লোকের। 

ঋণ নিয়ে পাচার ঠেকাতে কঠোর বাংলাদেশ ব্যাংক - নয়া দিগন্ত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটেরা এস আলমের মতো এক ধরনের অলিগার্ক শ্রেণী কাগুজে প্রকল্পের নামে ঋণ নিয়ে তা ফেরত দিতেন না। ঋণের একটি বড় অংশই পাচার হয়ে যেত। আবার এসব ঋণের অর্থ কিভাবে ব্যবহার হচ্ছে তারও কোনো তদারকি করা হতো না। এর ধকল এখন পোহাচ্ছে ব্যাংকিং খাতসহ দেশের অর্থনীতি। সাড়ে পাঁচ লাখ কোটি টাকার বিশাল খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাতের অনেকটা ত্রাহি ত্রাহি অবস্থা। গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন না। বন্ধ হওয়ার উপক্রম হওয়া পাঁচ ব্যাংক মিলে একটি ব্যাংকে রূপান্তর করা হয়েছে। ব্যাংকিং খাতে বড় অঙ্কের ঋণ বিতরণে দীর্ঘদিনের অনিয়ম, ঋণের অর্থের অপব্যবহার, কাগুজে প্রকল্পের নামে অর্থ বের করে নেয়া ঠেকাতে এবার বড় ঋণের ব্যবহার সরাসরি তদারকিতে নামছে বাংলাদেশ ব্যাংক। 

প্রধানমন্ত্রীর পদক্ষেপে লোডশেডিং কমানোর প্রক্রিয়া শুরু - বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের পদক্ষেপে লোডশেডিং কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সরকার তেলভিত্তিক আইপিপিগুলোর (বেসরকারি বিদ্যুৎকেন্দ্র) বকেয়া পাওনা পরিশোধ করে আরও বেশি পরিমাণে তেলে চালিত কেন্দ্র থেকে বিদ্যুৎ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সে অনুযায়ী লোডশেডিং পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি শিল্প খাতে সংকট কাটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংগ্রহের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্প খাতে সরবরাহ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত