সংবাদ

সাপাহারে যুবদলের তিন নেতাকে শোকজ

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম

সাপাহারে যুবদলের তিন নেতাকে শোকজ
ছবি : সংগৃহীত

সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে নওগাঁর সাপাহার উপজেলা ও গোয়ালা ইউনিয়ন যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের পক্ষে ওই নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়া তিন নেতা হলেন সাপাহার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্কাস আলী, যুগ্ম আহ্বায়ক মো. আকতার হোসেন এবং গোয়ালা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম দুলাল।

কেন্দ্রীয় যুবদলের নোটিশে বলা হয়েছে, উপজেলা ও ইউনিয়ন যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ওই তিন নেতা সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন - এমন অভিযোগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে এসেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের কাছে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি পাঠিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

তবে নোটিশে ওই তিন নেতার বিরুদ্ধে কী ধরনের নিয়মবহির্ভূত বা সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগ উঠেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

কেন্দ্রীয় যুবদলের এই শোকজের ঘটনায় সাপাহার উপজেলা ও গোয়ালা ইউনিয়ন যুবদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত নেতাদের দেওয়া ব্যাখ্যার পর কেন্দ্রীয় নির্বাহী কমিটি কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাপাহারে যুবদলের তিন নেতাকে শোকজ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত