সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই নুর হোসেন জইটাকে (৬০) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই ও তার ছেলেদের বিরুদ্ধে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ মর্মান্তিক ও জঘন্য ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিল্লি ইউনিয়নের বোবার মোড় এলাকার মৃত হুইটা আলীর বড় ছেলে নুর হোসেন জইটার সঙ্গে তার ছোট ভাই আবুল হোসেন এবং অবুলের দুই ছেলে সোহেল হোসেন ও রতন মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই পূর্বশত্রুতার জের ধরে শনিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ছোট ভাই আবুল হোসেন ও তার দুই ছেলে বাঁশের লাঠি দিয়ে নুর হোসেনকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। প্রতিপক্ষের নির্মম হামলায় মাথার পেছনে গুরুতর আঘাত পেয়ে রক্তাপ্লুত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নুর হোসেন।

পরে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নুর হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা বলেন, ‘জমি নিয়ে ওই পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও আবুল হোসেন ও তাঁর ছেলেরা বাড়ি ফিরে কখনোই সালিশের সিদ্ধান্ত মানতেন না। আজ সকালে আবারও একই বিষয় নিয়ে ঝগড়া হলে নুর হোসেনকে পিটিয়ে হত্যা করা হয় বলে প্রতিবেশীরা আমাকে নিশ্চিত করেছেন।’

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত