সংবাদ

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক
ছবি : সংবাদ

রাঙ্গামাটির বিনোদনকেন্দ্র সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-সন্তু লারমা গ্রুপ) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে স্থানীয় দুটি সংগঠন।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’র যৌথ উদ্যোগে এ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, গত ৮ অক্টোবর অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সাজেক এলাকা থেকে সন্তু লারমা গ্রুপের পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা এই অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছেন। তবে মানবিক দিক বিবেচনা করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যমের যানবাহনসহ অন্যান্য জরুরি সেবা অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা অভিযোগ করে বলেন, ‘এলাকায় সশস্ত্র গোষ্ঠীর ক্রমাগত তৎপরতার কারণে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। এমনকি প্রতিবাদকারীদের দোকানপাট ও বাড়িঘরে তল্লাশি চালিয়ে হয়রানি করা হচ্ছে।’

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, ‘সাজেকবাসীকে সশস্ত্র দলটির কবল থেকে মুক্ত না করা পর্যন্ত এবং আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, সাজেক এলাকাটি মূলত প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপল ডিমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রভাববলয় হিসেবে পরিচিত। ওই সংগঠনটির বিরুদ্ধে আন্দোলনের নেপথ্যে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা।

তিনি বলেন, ‘স্থানীয় দুটি সংগঠনকে কোনো ধরনের চাপ দিয়ে অবরোধে বাধ্য করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তার স্বার্থে তাদের নেওয়া কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

এদিকে সামগ্রিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, সাজেক সড়কে স্থানীয় কয়েকটি সংগঠনের অবরোধের খবরের বিষয়টি তিনি শুনেছেন।

তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় শনিবার সকালেই সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের সাজেক ত্যাগের ব্যবস্থা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত