কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়কের পাশের ধানখেত থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কয়েকজন পথচারী ধানখেতে হাঁটুর নিচের অংশের একটি কাটা পা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে। এর পাশে রক্তাক্ত একটি পলিথিন ব্যাগও পাওয়া যায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন