সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ : অস্ত্র ফেলে পালালেন সদস্যরা

‎প্রতিনিধি, লালমনিরহাট
‎প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

লালমনিরহাট সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ : অস্ত্র ফেলে পালালেন সদস্যরা
ছবি : সংবাদ

লালমনিরহাটের সীমান্ত এলাকায় গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য তাদের অস্ত্র ও ওয়াকি-টকি ফেলে পালিয়ে গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ৯০৭/২-এসের কাছে কাঁটাতারবিহীন শূন্য রেখায় গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারি ক্যাম্পের তিন সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই তিন বিএসএফ সদস্য বিজিবিকে না জানিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানালে এবং গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়ে বিএসএফের ওই তিন সদস্য দুটি শর্টগান ও একটি ওয়াকি-টকি সেট ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অস্ত্র ও ওয়াকি-টকি সেট উদ্ধার করে।

ঘটনার পরপরই লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের কাছে ঘটনার কারণ জানতে চান এবং জরুরি পতাকা বৈঠকের আহ্বান করেন।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত পিলার ৯০৭/৪-এসের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশি নাগরিকদের সঙ্গে অপেশাদার আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়।

জবাবে বিএসএফ কমান্ড্যান্ট এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে নিশ্চয়তা দেন। একই সঙ্গে ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বৈঠক শেষে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকি-টকি সেট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ : অস্ত্র ফেলে পালালেন সদস্যরা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত