সংবাদ

কালীগঞ্জের পূর্বাচলে ডাকাতির সরঞ্জাম ও ট্রাক উদ্ধার

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

কালীগঞ্জের পূর্বাচলে ডাকাতির সরঞ্জাম ও ট্রাক উদ্ধার
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচলের একটি নির্জন সার্ভিস লেন থেকে নম্বরপ্লেটবিহীন একটি ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের ভেতর থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের হরদিবাজার-সংলগ্ন বাসাবাসি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন–বরগুনার তালতলী উপজেলার ছোটবাগী এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার (৪৬) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার খাইরুজ্জামান বাজার এলাকার মৃত দুলালের ছেলে রবিন (৩৫)। বিল্লাল নারায়ণগঞ্জের ফতুল্লা এবং রবিন একই জেলার পাগলা এলাকায় বসবাস করেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে তদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানা-পুলিশ জানায়, নাগরী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদ আসে যে ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সেতুর উত্তর-পূর্ব পাশে সার্ভিস লেনের ওপর একটি ট্রাকে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক থেকে ৮-৯ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে বিল্লাল ও রবিনকে আটক করা গেলেও বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যান।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত ট্রাকটিতে কোনো নম্বরপ্লেট ছিল না। তবে পুলিশ জানায়, ট্রাকটির প্রকৃত নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কালীগঞ্জের পূর্বাচলে ডাকাতির সরঞ্জাম ও ট্রাক উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত