সংবাদ

আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু হাসপাতালে, তদন্তের নির্দেশ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু হাসপাতালে, তদন্তের নির্দেশ
অসুস্থ শিশুদের নিয়ে হাসপতালে অভিভাবকরা। ছবি: প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাখুন্ডা গ্রামে আকিকার অনুষ্ঠানে মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় ৮টি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খলিল মন্ডল হাটের ‘মোল্লা হোটেল এন্ড মিষ্ঠান্ন ভাণ্ডার’ থেকে সংগৃহীত মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের পেট ব্যথা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে রাতে তাসফিয়া, তাওহিদ ও সুমাইয়াসহ অসুস্থ ৮ শিশুকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনা প্রসঙ্গে দোকানমালিক জিয়ারত মোল্লা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মিষ্টির কারণে নয়, অন্য কোনো কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি থাকা শিশুরা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু হাসপাতালে, তদন্তের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাখুন্ডা গ্রামে আকিকার অনুষ্ঠানে মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় ৮টি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খলিল মন্ডল হাটের ‘মোল্লা হোটেল এন্ড মিষ্ঠান্ন ভাণ্ডার’ থেকে সংগৃহীত মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের পেট ব্যথা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে রাতে তাসফিয়া, তাওহিদ ও সুমাইয়াসহ অসুস্থ ৮ শিশুকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনা প্রসঙ্গে দোকানমালিক জিয়ারত মোল্লা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মিষ্টির কারণে নয়, অন্য কোনো কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি থাকা শিশুরা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত