গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়া বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি ঝুটের গুদাম ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। গুদাম মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গুদাম থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পাশের ঝুটের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ও মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে পরে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বাতাসের গতিবেগ বেশি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে কাজ চলছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীদের দাবি, গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
/

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন