সংবাদ

বান্দরবানে দুই লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

বান্দরবানে দুই লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই লাখ পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ৩২ নম্বর পিলার সংলগ্ন এলাকা এবং বাইশফাড়ী সীমান্ত এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

আটক দুই রোহিঙ্গা নাগরিক হলেন - ইসলাম (২৫) ও মোজিবুল্লাহ (২৩)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ৩৪ বিজিবির একটি দল ঘুমধুম সীমান্তের ৩২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ওই দুই রোহিঙ্গাকে আটক করে। পরবর্তীতে রোববার (১১ অক্টোবর) ভোরে বাইশফাড়ী সীমান্ত এলাকায় আরেকটি পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বান্দরবানে দুই লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই লাখ পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ৩২ নম্বর পিলার সংলগ্ন এলাকা এবং বাইশফাড়ী সীমান্ত এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

আটক দুই রোহিঙ্গা নাগরিক হলেন - ইসলাম (২৫) ও মোজিবুল্লাহ (২৩)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ৩৪ বিজিবির একটি দল ঘুমধুম সীমান্তের ৩২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ওই দুই রোহিঙ্গাকে আটক করে। পরবর্তীতে রোববার (১১ অক্টোবর) ভোরে বাইশফাড়ী সীমান্ত এলাকায় আরেকটি পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত