সংবাদ

তিন দশক পর কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম
হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

তিন দশক পর কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন
ছবি : সংবাদ

কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক (২০২৬–২৮) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে রেড ক্রিসেন্ট কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ মোট ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯৬ সালের পর এই প্রথম নির্বাচনের আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সকাল থেকেই রেড ক্রিসেন্ট কার্যালয় ও এর আশপাশের এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে সাজ সাজ রব বিরাজ করছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা নির্বাচন কমিশন।

নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ও তদারকির মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। তিন দশক পর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব আসবে বলে আশা করছেন সাধারণ ভোটাররা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

তিন দশক পর কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক (২০২৬–২৮) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে রেড ক্রিসেন্ট কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ মোট ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯৬ সালের পর এই প্রথম নির্বাচনের আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সকাল থেকেই রেড ক্রিসেন্ট কার্যালয় ও এর আশপাশের এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে সাজ সাজ রব বিরাজ করছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা নির্বাচন কমিশন।

নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ও তদারকির মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। তিন দশক পর অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব আসবে বলে আশা করছেন সাধারণ ভোটাররা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত