সংবাদ

রাঙ্গাবালীতে ১২ লাখ টাকার অবৈধ জাল জব্দ

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

রাঙ্গাবালীতে ১২ লাখ টাকার অবৈধ জাল জব্দ
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে যৌথ অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১১টা থেকে রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন নদ-নদী ও চরাঞ্চলে এ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজমুল হাসানের দিকনির্দেশনায় এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের ‘বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী’র একটি দল সক্রিয়ভাবে অংশ নেয়।

অভিযানকালে উপজেলার দারচিরা নদী, তালতলীর চর, চর তুফানিয়া, খলিফার চর ও চর কানকুনি এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ক্ষতিকর ‘চরঘেরা’ ও ‘বেহুন্দি’ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

উপজেলা মৎস্য দপ্তর থেকে জানানো হয়, মা ইলিশের নিরাপদ প্রজনন সুনিশ্চিত করতে এবং সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার সব নদ-নদী ও বঙ্গোপসাগরের সীমানায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালীতে ১২ লাখ টাকার অবৈধ জাল জব্দ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে যৌথ অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১১টা থেকে রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন নদ-নদী ও চরাঞ্চলে এ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজমুল হাসানের দিকনির্দেশনায় এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের ‘বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী’র একটি দল সক্রিয়ভাবে অংশ নেয়।

অভিযানকালে উপজেলার দারচিরা নদী, তালতলীর চর, চর তুফানিয়া, খলিফার চর ও চর কানকুনি এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ক্ষতিকর ‘চরঘেরা’ ও ‘বেহুন্দি’ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

উপজেলা মৎস্য দপ্তর থেকে জানানো হয়, মা ইলিশের নিরাপদ প্রজনন সুনিশ্চিত করতে এবং সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার সব নদ-নদী ও বঙ্গোপসাগরের সীমানায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত