সংবাদ

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

যশোরে ইঞ্জিনচালিত ট্রলি (করিমন) চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়দের ধাওয়ায় খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন নামের আরও একজন। এ ছাড়া মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর ও বিল্লাল চান্দুটিয়া গ্রাম থেকে একটি করিমন চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে অভিযুক্তরা চান্দুটিয়া স্লুইস খালের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর ও বিল্লাল খালে ঝাঁপ দেন। স্থানীয়রা মিজানুর ও মনিরুজ্জামানকে ধরে ফেলে গণপিটুনি দেয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্য আহত মনিরুজ্জামান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বিল্লালকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছেন এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। পুরো ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত