বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স’-এর নতুন শোরুম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
২৮ আগস্ট বিকেলে এক উৎসবমুখর পরিবেশে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়। নতুন শোরুমের শুভ সূচনা উপলক্ষে ক্রেতাদের জন্য সব ধরনের কেনাকাটায় বিশেষ ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পছন্দের কাপড়, আধুনিক পোশাকের ডিজাইন এবং উন্নতমানের টেইলারিং সেবা এক ছাদের নিচে পৌঁছে দিতেই চট্টগ্রামে এই পরিবর্ধন।
উদ্বোধনী আয়োজনে টপ টেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিকুল ইসলাম, জিএম (অপারেশন) রাকিব হাসান টিপু, জিএম (ব্র্যান্ডিং) আতিকুর রহমান এবং এজিএম মো. নুরুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অফার প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের নতুন শোরুম চালু উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, যা ক্রেতাদের প্রতি টপ টেনের একটি বিশেষ উপহার।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ক্রেতাদের রুচি, চাহিদা ও আধুনিক জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত পোশাক এবং সেবা প্রদানে তারা সবসময় কাজ করে আসছে। চট্টগ্রামের নতুন এই আউটলেটের মাধ্যমে স্থানীয় ক্রেতারা এখন থেকে খুব সহজেই টপ টেনের পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন