বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি এবং সার উৎপাদনসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন।
রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানায়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিশেষ করে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ সময় তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি করপোরেশনকে স্বাগত জানান।
তারেক রহমান উল্লেখ করেন, মারুবেনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিদ্যমান এই সম্পর্কের পরিধি বাড়িয়ে নতুন নতুন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
উপ প্রেস সচিব জানান, বৈঠকে আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের প্রকৌশল স্নাতকধারীদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় আরও দক্ষ করে তুলতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা প্রতিনিধিদলকে জানানো হয়। কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে মারুবেনির প্রযুক্তিগত সহায়তার সম্ভাবনা নিয়েও কথা হয় বৈঠকে।
সার খাতের বিষয়ে আলোচনায় জানানো হয়, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বর্তমান বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি দেশে দ্বিতীয় একটি ‘কাফকো’ স্থাপনের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। মারুবেনি করপোরেশন এই নতুন সার কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে।
বৈঠকে আশা প্রকাশ করা হয়, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মারুবেনি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে কোম্পানির প্রধান মানাবু সুগাওয়ারা।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন