সংবাদ

চাঁদপুরে স্কুলছাত্র রিজভী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০৪ পিএম

চাঁদপুরে স্কুলছাত্র রিজভী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
ছবি : সংবাদ

চাঁদপুরে মো. রিজভী দেওয়ান (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের পর থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এই ঘটনায় আজ শুক্রবার (৩০ আগস্ট) চাঁদপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ রিজভী দেওয়ান চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকার আহম্মদ দেওয়ান বাড়ির কামাল হোসেন দেওয়ানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট দুপুর আনুমানিক দুইটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয় রিজভী। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থান এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের সময় রিজভীর পরনে ছিল কালো প্যান্ট ও কালো টি-শার্ট। তার গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার।

ছেলের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি রিজভীর সন্ধান পেয়ে থাকলে তার বাবার মুঠোফোন (০১৬৭৪৮৮৯৩০০) অথবা ই-মেইলে (kamalhossindewan1989@gmail.com) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চাঁদপুর সদর থানার জিডি নম্বর ১৮৩৫; তারিখ: ৩০/০৮/২০২৬।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

চাঁদপুরে স্কুলছাত্র রিজভী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরে মো. রিজভী দেওয়ান (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের পর থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এই ঘটনায় আজ শুক্রবার (৩০ আগস্ট) চাঁদপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ রিজভী দেওয়ান চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকার আহম্মদ দেওয়ান বাড়ির কামাল হোসেন দেওয়ানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট দুপুর আনুমানিক দুইটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয় রিজভী। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থান এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের সময় রিজভীর পরনে ছিল কালো প্যান্ট ও কালো টি-শার্ট। তার গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার।

ছেলের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি রিজভীর সন্ধান পেয়ে থাকলে তার বাবার মুঠোফোন (০১৬৭৪৮৮৯৩০০) অথবা ই-মেইলে (kamalhossindewan1989@gmail.com) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চাঁদপুর সদর থানার জিডি নম্বর ১৮৩৫; তারিখ: ৩০/০৮/২০২৬।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত