কোভিড, ইউক্রেন, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যপ্রাচ্য সংকট এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী দেশের দারিদ্র্য পরিস্থিতির অবনতির শঙ্কা করছে বিশ্বব্যাংক। এসব কারণে এবছর ৬ লাখ মানুষ কাজ হারাতে পারে বলে আশঙ্খা করছে সংস্থাটি। গণঅভ্যুত্থান পরবর্তী অনিশ্চয়তাসহ নানা কারণে দারিদ্র্য লোকের সংখ্যা বেড়েছে। বিনিয়োগ আসছে না, যে কারণে সৃষ্টি হচ্ছেনা নতুন কর্মসংস্থান। বিশ্বব্যাংক বলেছে, ২০২৬ সালে ১৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার ওপরে ওঠার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য সংকটের কারণে এ বছর মাত্র পাঁচ লাখ মানুষ দারিদ্র্য অবস্থা কাটাতে পারবে। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেল, সার কেনাসহ আমদানি খরচ মেটাতে বাংলাদেশ সরকার বাজেট সহায়তা চাইলে গত ১৫ জুন বিশ্বব্যাংক এক মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করে। সেখানে এ কথাগুলো বলা হয়।
প্রায় সব ইউপিতে একাধিক প্রার্থী, দুশ্চিন্তা বিএনপিতে - প্রথম আলো
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। কেন্দ্রীয় নির্দেশনা আসার আগেই বিভিন্ন এলাকায় তাঁরা মাঠে নেমে পড়েছেন।
দলীয় ও মাঠপর্যায়ের সূত্রগুলো বলছে, ইউনিয়ন পরিষদের প্রায় সব জায়গায় চেয়ারম্যান পদে বিএনপির একাধিক নেতা প্রার্থিতা জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকায় জনসংযোগও শুরু করেছেন। কোনো কোনো ইউনিয়নে তিন–চারজন পর্যন্ত বিএনপি নেতা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে দল-সমর্থিত একক প্রার্থী ঠিক করা এবং অন্যদের তাঁর পক্ষে ঐক্যবদ্ধ করাই বিএনপির সামনে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে উঠছে।
সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা - আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল - মানবজমিন
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলায় বর্তমানে যাদের আসামি করা হয়েছে, তাদের বাইরে আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আসামির তালিকা বাড়তে পারে বলে জানিয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা।
তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আরও কয়েকজনের নাম আসতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না তদন্ত সংস্থা। মামলায় গ্রেপ্তার সাবেক র্যাব কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কর্মসংস্থান ঝুঁকিতে ছয় লাখ মানুষ - যুগান্তরমধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে বাংলাদেশে প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে প্রায় ১২ লাখ মানুষের দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ নষ্ট হতে পারে। জ্বালানি বাজারের অস্থিরতার কারণে শিল্প উৎপাদন, কৃষি, স্বাস্থ্য খাত, মূল্যস্ফীতি এবং মানুষের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব ফেলবে। সংকট দীর্ঘ হলে অর্থনীতিতে এর চাপ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বব্যাংকের মূল্যায়ন প্রতিবেদনে এসব ঝুঁকির কথা বলা হয়েছে। বিশ্বব্যাংক বলছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে সীমিত কর্মসংস্থান সৃষ্টি, প্রকৃত মজুরি কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে দারিদ্র্য কমানোর গতি কমে যায়। ২০২৫ সালেই দেশে দরিদ্র মানুষের সংখ্যা আনুমানিক ১৪ লাখ বেড়েছে।
হদিস নেই আড়াই শ ব্যক্তির - কালের কন্ঠ
আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলের বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর আর হদিস নেই—এমন আড়াই শ অভিযোগের ভিত্তিতে একটি মামলা প্রস্তুত করা হচ্ছে। এসব অভিযোগের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুমের ঘটনাও রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, আড়াই শ অভিযোগ তদন্তের জন্য গুম বিশেষজ্ঞ পাঁচজন তদন্তকারী কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্তদল গঠন করা হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম নিজে এই তদন্তদলের তত্ত্বাবধান করছেন। আগামী মাসের (সেপ্টেম্বর) মধ্যে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিলের চেষ্টায় আছে প্রসিকিউশন।
রংপুরে চার খুনের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির - দেশ রুপান্তর
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যা মামলায় পুলিশের তদন্ত নিয়ে ১৯টি প্রশ্ন উত্থাপন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। অন্যদিকে আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মামলার অন্যতম আসামি সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা রেখে রাত সাড়ে ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। 
মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয় ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প - বণিক বার্তা
দ্বীপ জেলা ভোলার গ্যাস ব্যবহারে ২০১৮ সালে পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে তৎপরতা শুরু হয়েছিল। পরিকল্পনা ছিল ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত ১০২ কিলোমিটার পাইপলাইন নির্মাণের।
প্রকল্পে ব্যয়ের প্রাথমিক প্রাক্কলন ছিল ৬০০ কোটি টাকা। ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ধরা হয়েছিল ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট, যা বর্তমানে একটি এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতার কাছাকাছি। কিন্তু প্রকল্পটি সে সময় বাস্তবায়ন হয়নি অর্থনৈতিক ঝুঁকি বিবেচনা, সিদ্ধান্তহীনতা ও পতিত আওয়ামী সরকার ঘনিষ্ঠ এলএনজি আমদানি লবির তদবির ও দেনদরবারে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্যাসের সরবরাহ বাড়ত এবং ভোলায় নতুন গ্যাস অনুসন্ধানে জোরালো তৎপরতা শুরু হতো। অন্যদিকে এখন সেই পাইপলাইন নির্মাণে অন্তত সাড়ে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। 
সমুদ্রসীমা জয়ের ১২ বছরেও সাগরে তেল-গ্যাসের দেখা নেই - নয়া দিগন্ত
২০১৪ সালে ভারতের সাখে সমুদ্রসীমা বিরোধে ঐতিহাসিক রায় পাওয়ার পর বঙ্গোপসাগরে বাংলাদেশের সামনে খুলে গিয়েছিল বিশাল এক সম্ভাবনার দরজা। প্রায় ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার বিরোধপূর্ণ সমুদ্রাঞ্চলের মধ্যে প্রায় ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার বাংলাদেশের পক্ষে যায়। এর আগে ২০১২ সালে মিয়ানমারের সাথেও সমুদ্রসীমা বিরোধে বাংলাদেশের পক্ষে রায় এসেছিল। সরকার ও সংশ্লিষ্ট মহল তখন বঙ্গোপসাগরকে দেশের নতুন জ্বালানি সম্ভাবনার কেন্দ্র হিসেবে দেখেছিল; কিন্তু ১২ বছর পর সেই সম্ভাবনার হিসাব করলে চিত্রটি আশাব্যঞ্জক নয়; বরং হতাশাজনক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অভ্যন্তরীণ জ্বালানির নিশ্চয়তার চেয়ে আমদানিনির্ভরশীলতার দিকেই বেশি নজর ছিল। কমিশন বাণিজ্যই ছিল প্রধান লক্ষ্য।
বিকল্প কাজ খুঁজছে কোম্পানি - আজকের পত্রিকা
চার হাজার কোটি টাকার বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকা খরচের পর এর ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় শেষ পর্যায়ে কাজ বন্ধ হওয়া এই প্রকল্প নিয়ে বিশেষজ্ঞরা বিআরটি চালু অথবা এটিকে সাধারণ সড়কে রূপান্তর বা টোল সড়ক করার প্রস্তাব দিয়েছেন। সড়ক পরিবহন মন্ত্রণালয় এসব প্রস্তাবের সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। উপস্থাপন করা হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
এদিকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য গঠিত কোম্পানি ঢাকা বাস র্যাপিড ট্রানজিট পিএলসি (ডিবিআরটিপিএলসি) বিআরটির অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে টিকে থাকতে কাজের বিকল্প খুঁজছে। এর অংশ হিসেবে সরকারি এই কোম্পানি ঢাকার বাস পরিবহন ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে প্রস্তাবিত বাসনেট (BUSNET) কোম্পানির দায়িত্ব নিতে চেয়েছে।
পতিত সরকারের স্বজনপ্রীতিতে বিদ্যুৎ জ্বালানিতে সংকট - বাংলাদেশ প্রতিদিন
দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে পতিত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার আমদানি- নির্ভরতা, স্বজনপ্রীতি ও পৃষ্ঠপোষকতা-ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংকট কাটাতে সৌরবিদ্যুৎ বাড়ানো, গ্রাহকদের উৎপাদকে পরিণত করা এবং ভর্তুকি কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
গতকাল রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটোরিয়ামে সরকারের পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
/

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
কোভিড, ইউক্রেন, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যপ্রাচ্য সংকট এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী দেশের দারিদ্র্য পরিস্থিতির অবনতির শঙ্কা করছে বিশ্বব্যাংক। এসব কারণে এবছর ৬ লাখ মানুষ কাজ হারাতে পারে বলে আশঙ্খা করছে সংস্থাটি। গণঅভ্যুত্থান পরবর্তী অনিশ্চয়তাসহ নানা কারণে দারিদ্র্য লোকের সংখ্যা বেড়েছে। বিনিয়োগ আসছে না, যে কারণে সৃষ্টি হচ্ছেনা নতুন কর্মসংস্থান। বিশ্বব্যাংক বলেছে, ২০২৬ সালে ১৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার ওপরে ওঠার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য সংকটের কারণে এ বছর মাত্র পাঁচ লাখ মানুষ দারিদ্র্য অবস্থা কাটাতে পারবে। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেল, সার কেনাসহ আমদানি খরচ মেটাতে বাংলাদেশ সরকার বাজেট সহায়তা চাইলে গত ১৫ জুন বিশ্বব্যাংক এক মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করে। সেখানে এ কথাগুলো বলা হয়।
প্রায় সব ইউপিতে একাধিক প্রার্থী, দুশ্চিন্তা বিএনপিতে - প্রথম আলো
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। কেন্দ্রীয় নির্দেশনা আসার আগেই বিভিন্ন এলাকায় তাঁরা মাঠে নেমে পড়েছেন।
দলীয় ও মাঠপর্যায়ের সূত্রগুলো বলছে, ইউনিয়ন পরিষদের প্রায় সব জায়গায় চেয়ারম্যান পদে বিএনপির একাধিক নেতা প্রার্থিতা জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকায় জনসংযোগও শুরু করেছেন। কোনো কোনো ইউনিয়নে তিন–চারজন পর্যন্ত বিএনপি নেতা প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে দল-সমর্থিত একক প্রার্থী ঠিক করা এবং অন্যদের তাঁর পক্ষে ঐক্যবদ্ধ করাই বিএনপির সামনে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে উঠছে।
সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা - আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল - মানবজমিন
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলায় বর্তমানে যাদের আসামি করা হয়েছে, তাদের বাইরে আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আসামির তালিকা বাড়তে পারে বলে জানিয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা।
তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আরও কয়েকজনের নাম আসতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না তদন্ত সংস্থা। মামলায় গ্রেপ্তার সাবেক র্যাব কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে বাংলাদেশে প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে প্রায় ১২ লাখ মানুষের দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ নষ্ট হতে পারে। জ্বালানি বাজারের অস্থিরতার কারণে শিল্প উৎপাদন, কৃষি, স্বাস্থ্য খাত, মূল্যস্ফীতি এবং মানুষের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব ফেলবে। সংকট দীর্ঘ হলে অর্থনীতিতে এর চাপ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বব্যাংকের মূল্যায়ন প্রতিবেদনে এসব ঝুঁকির কথা বলা হয়েছে। বিশ্বব্যাংক বলছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে সীমিত কর্মসংস্থান সৃষ্টি, প্রকৃত মজুরি কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে দারিদ্র্য কমানোর গতি কমে যায়। ২০২৫ সালেই দেশে দরিদ্র মানুষের সংখ্যা আনুমানিক ১৪ লাখ বেড়েছে।
হদিস নেই আড়াই শ ব্যক্তির - কালের কন্ঠ
আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলের বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর আর হদিস নেই—এমন আড়াই শ অভিযোগের ভিত্তিতে একটি মামলা প্রস্তুত করা হচ্ছে। এসব অভিযোগের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুমের ঘটনাও রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, আড়াই শ অভিযোগ তদন্তের জন্য গুম বিশেষজ্ঞ পাঁচজন তদন্তকারী কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্তদল গঠন করা হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম নিজে এই তদন্তদলের তত্ত্বাবধান করছেন। আগামী মাসের (সেপ্টেম্বর) মধ্যে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিলের চেষ্টায় আছে প্রসিকিউশন।
রংপুরে চার খুনের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির - দেশ রুপান্তর
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যা মামলায় পুলিশের তদন্ত নিয়ে ১৯টি প্রশ্ন উত্থাপন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। অন্যদিকে আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মামলার অন্যতম আসামি সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা রেখে রাত সাড়ে ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। 
মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয় ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প - বণিক বার্তা
দ্বীপ জেলা ভোলার গ্যাস ব্যবহারে ২০১৮ সালে পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে তৎপরতা শুরু হয়েছিল। পরিকল্পনা ছিল ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত ১০২ কিলোমিটার পাইপলাইন নির্মাণের।
প্রকল্পে ব্যয়ের প্রাথমিক প্রাক্কলন ছিল ৬০০ কোটি টাকা। ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ধরা হয়েছিল ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট, যা বর্তমানে একটি এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতার কাছাকাছি। কিন্তু প্রকল্পটি সে সময় বাস্তবায়ন হয়নি অর্থনৈতিক ঝুঁকি বিবেচনা, সিদ্ধান্তহীনতা ও পতিত আওয়ামী সরকার ঘনিষ্ঠ এলএনজি আমদানি লবির তদবির ও দেনদরবারে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্যাসের সরবরাহ বাড়ত এবং ভোলায় নতুন গ্যাস অনুসন্ধানে জোরালো তৎপরতা শুরু হতো। অন্যদিকে এখন সেই পাইপলাইন নির্মাণে অন্তত সাড়ে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। 
সমুদ্রসীমা জয়ের ১২ বছরেও সাগরে তেল-গ্যাসের দেখা নেই - নয়া দিগন্ত
২০১৪ সালে ভারতের সাখে সমুদ্রসীমা বিরোধে ঐতিহাসিক রায় পাওয়ার পর বঙ্গোপসাগরে বাংলাদেশের সামনে খুলে গিয়েছিল বিশাল এক সম্ভাবনার দরজা। প্রায় ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার বিরোধপূর্ণ সমুদ্রাঞ্চলের মধ্যে প্রায় ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার বাংলাদেশের পক্ষে যায়। এর আগে ২০১২ সালে মিয়ানমারের সাথেও সমুদ্রসীমা বিরোধে বাংলাদেশের পক্ষে রায় এসেছিল। সরকার ও সংশ্লিষ্ট মহল তখন বঙ্গোপসাগরকে দেশের নতুন জ্বালানি সম্ভাবনার কেন্দ্র হিসেবে দেখেছিল; কিন্তু ১২ বছর পর সেই সম্ভাবনার হিসাব করলে চিত্রটি আশাব্যঞ্জক নয়; বরং হতাশাজনক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অভ্যন্তরীণ জ্বালানির নিশ্চয়তার চেয়ে আমদানিনির্ভরশীলতার দিকেই বেশি নজর ছিল। কমিশন বাণিজ্যই ছিল প্রধান লক্ষ্য।
বিকল্প কাজ খুঁজছে কোম্পানি - আজকের পত্রিকা
চার হাজার কোটি টাকার বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকা খরচের পর এর ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় শেষ পর্যায়ে কাজ বন্ধ হওয়া এই প্রকল্প নিয়ে বিশেষজ্ঞরা বিআরটি চালু অথবা এটিকে সাধারণ সড়কে রূপান্তর বা টোল সড়ক করার প্রস্তাব দিয়েছেন। সড়ক পরিবহন মন্ত্রণালয় এসব প্রস্তাবের সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। উপস্থাপন করা হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
এদিকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য গঠিত কোম্পানি ঢাকা বাস র্যাপিড ট্রানজিট পিএলসি (ডিবিআরটিপিএলসি) বিআরটির অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে টিকে থাকতে কাজের বিকল্প খুঁজছে। এর অংশ হিসেবে সরকারি এই কোম্পানি ঢাকার বাস পরিবহন ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে প্রস্তাবিত বাসনেট (BUSNET) কোম্পানির দায়িত্ব নিতে চেয়েছে।
পতিত সরকারের স্বজনপ্রীতিতে বিদ্যুৎ জ্বালানিতে সংকট - বাংলাদেশ প্রতিদিন
দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে পতিত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার আমদানি- নির্ভরতা, স্বজনপ্রীতি ও পৃষ্ঠপোষকতা-ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংকট কাটাতে সৌরবিদ্যুৎ বাড়ানো, গ্রাহকদের উৎপাদকে পরিণত করা এবং ভর্তুকি কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
গতকাল রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটোরিয়ামে সরকারের পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
/

আপনার মতামত লিখুন