সংবাদ

কক্সবাজারে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম

কক্সবাজারে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু
ছবি : সংবাদ

কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও সুরক্ষা বিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে জেলা প্রশাসন পরিচালিত অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর এবং সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের আধুনিক কলাকৌশল, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

বক্তব্য, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা এবং হাতে-কলমে অনুশীলনের (মক সেশন) মাধ্যমে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। আয়োজকেরা আশা করছেন, এই প্রশিক্ষণের ফলে সাংবাদিকেরা ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও নির্ভুল ও মানসম্মত প্রতিবেদন তৈরি করতে সক্ষম হবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

কক্সবাজারে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও সুরক্ষা বিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে জেলা প্রশাসন পরিচালিত অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর এবং সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের আধুনিক কলাকৌশল, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

বক্তব্য, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা এবং হাতে-কলমে অনুশীলনের (মক সেশন) মাধ্যমে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। আয়োজকেরা আশা করছেন, এই প্রশিক্ষণের ফলে সাংবাদিকেরা ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও নির্ভুল ও মানসম্মত প্রতিবেদন তৈরি করতে সক্ষম হবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত