ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম শিয়ালদহ স্টেশনের বাইরে একটি ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে এই আগুনের ঘটনায় পুরো স্টেশন চত্বর ধোঁয়ায় ছেয়ে গেলে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ও রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট ফুড কোর্টটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর ছিল না। এ ছাড়া আগুন নেভানোর জন্য শিয়ালদহ স্টেশন থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি বলেও তারা জানিয়েছেন। পানির সংকটে অগ্নিনির্বাপণ কাজে কর্মীদের বেগ পেতে হয়।
\

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন