সংবাদ

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে বিকট ক্ষেপণাস্ত্র হামলা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে বিকট ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের এডেনে আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গণে ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। ছবি : সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান কার্যালয় আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গণে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। এই হামলায় নিরাপত্তাকর্মী ও বেসামরিক কর্মচারীসহ আরও ১৬ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ্।

দেশটির সরকারি সূত্র জানায়, আল-মাশিক প্রাসাদ প্রাঙ্গণে অবস্থিত সরকারি বাহিনীর কমান্ড সেন্টারে তিনটি এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সদর দপ্তরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার সময় ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া আল-জিনদানি প্রাসাদের ভেতরেই অবস্থান করছিলেন, তবে তিনি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী আল-জিনদানি এই ঘটনাকে 'কাপুরুষোচিত অপরাধ' হিসেবে আখ্যা দিয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিকে দায়ী করেছেন। তবে হুতির সাথে সংশ্লিষ্ট গণমাধ্যম দাবি করেছে, সেখানে থাকা সৌদি জোটের সামরিক সদর দপ্তর ও অস্ত্রাগার লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

গত জুলাই মাসে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত ও গৃহযুদ্ধ নতুন করে রূপ নেওয়ার পর এডেনের এই কৌশলগত প্রেসিডেন্ট প্রাসাদে এটিই প্রথম ক্ষেপণাস্ত্র আক্রমণের ঘটনা।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে বিকট ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান কার্যালয় আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গণে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। এই হামলায় নিরাপত্তাকর্মী ও বেসামরিক কর্মচারীসহ আরও ১৬ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ্।

দেশটির সরকারি সূত্র জানায়, আল-মাশিক প্রাসাদ প্রাঙ্গণে অবস্থিত সরকারি বাহিনীর কমান্ড সেন্টারে তিনটি এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সদর দপ্তরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার সময় ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া আল-জিনদানি প্রাসাদের ভেতরেই অবস্থান করছিলেন, তবে তিনি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী আল-জিনদানি এই ঘটনাকে 'কাপুরুষোচিত অপরাধ' হিসেবে আখ্যা দিয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিকে দায়ী করেছেন। তবে হুতির সাথে সংশ্লিষ্ট গণমাধ্যম দাবি করেছে, সেখানে থাকা সৌদি জোটের সামরিক সদর দপ্তর ও অস্ত্রাগার লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

গত জুলাই মাসে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত ও গৃহযুদ্ধ নতুন করে রূপ নেওয়ার পর এডেনের এই কৌশলগত প্রেসিডেন্ট প্রাসাদে এটিই প্রথম ক্ষেপণাস্ত্র আক্রমণের ঘটনা।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত