সংবাদ

বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের চক্রান্ত চলছে: রাজনাথ সিং

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ পিএম

বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের চক্রান্ত চলছে: রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটকে সামনে রেখে ভারতের বিরোধীরাও একই কায়দায় সরকার বদলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং। তার দাবি, নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে হাতিয়ার করে তরুণ সমাজকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো।

শুক্রবার (১৬ অক্টোবর) লখনৌয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুতর অভিযোগ করেন রাজনাথ সিং।

সংবাদ সম্মেলনে রাজনাথ সিং বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা বিনষ্ট করতে এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে বিরোধীরা সংঘাতের পথ বেছে নিয়েছে। তরুণ প্রজন্মকে বিশৃঙ্খলার রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, বিরোধী শিবিরের কেউ কেউ প্রকাশ্যে বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে সরকার পরিবর্তনের কথা বলেছেন, যা তাদের মূল উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সতর্ক করে বিজেপি এই শীর্ষ নেতা বলেন, গণতন্ত্র মানে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, সাংবিধানিক সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার কোনো লাইসেন্স নয়। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঢাল বানিয়ে বিরোধী দলগুলো মূলত দেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের চক্রান্ত চলছে: রাজনাথ সিং

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটকে সামনে রেখে ভারতের বিরোধীরাও একই কায়দায় সরকার বদলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং। তার দাবি, নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে হাতিয়ার করে তরুণ সমাজকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো।

শুক্রবার (১৬ অক্টোবর) লখনৌয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুতর অভিযোগ করেন রাজনাথ সিং।

সংবাদ সম্মেলনে রাজনাথ সিং বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা বিনষ্ট করতে এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে বিরোধীরা সংঘাতের পথ বেছে নিয়েছে। তরুণ প্রজন্মকে বিশৃঙ্খলার রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, বিরোধী শিবিরের কেউ কেউ প্রকাশ্যে বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে সরকার পরিবর্তনের কথা বলেছেন, যা তাদের মূল উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সতর্ক করে বিজেপি এই শীর্ষ নেতা বলেন, গণতন্ত্র মানে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, সাংবিধানিক সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার কোনো লাইসেন্স নয়। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঢাল বানিয়ে বিরোধী দলগুলো মূলত দেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত