সংবাদ

৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় আজ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশু এই কর্মসূচির আওতায় টিকা পাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এই বিশেষ ক্যাম্পেইন শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি, আপাতত সেই ৩০টি উপজেলাকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই কর্মসূচি সম্প্রসারিত হবে।

যে ৩০ উপজেলায় মিলছে টিকা

  • বরগুনা: পৌরসভা ও সদর।
  • পাবনা: পৌরসভা, সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া।
  • চাঁদপুর: পৌরসভা, সদর ও হাইমচর।
  • কক্সবাজার: মহেশখালী ও রামু।
  • চাঁপাইনবাবগঞ্জ: পৌরসভা, সদর, শিবগঞ্জ ও ভোলাহাট।
  • ময়মনসিংহ: সদর, ত্রিশাল ও তারাকান্দা।
  • মুন্সীগঞ্জ: পৌরসভা, সদর, লৌহজং ও শ্রীনগর।
  • মাদারীপুর: পৌরসভা ও সদর।
  • যশোর: পৌরসভা ও সদর।
  • নাটোর: পৌরসভা ও সদর।
  • অন্যান্য: গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলসিটি এবং শরীয়তপুরের জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোনো শিশু আগে হামের টিকা দিয়ে থাকলেও এই ক্যাম্পেইনে পুনরায় টিকা নিতে পারবে। তবে বর্তমানে অসুস্থ শিশুদের এই টিকা দেওয়া হবে না। যারা ইতিমধ্যে হামে আক্রান্ত হয়েছে, তাদের সুস্থতার জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

হামের ছড়িয়ে পড়া রোধে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত