সংবাদ
সংবাদ

বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলারের দুটি প্রকল্প নিচ্ছে সরকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলারের দুটি প্রকল্প নিচ্ছে সরকার
ছবি : সংবাদ

ঢাকার বস্তিবাসী ও উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫ কোটি মার্কিন ডলারের (২৫০ মিলিয়ন ডলার) দুটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার।

এর মধ্যে ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫ কোটি ডলার এবং উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকার সুরক্ষায় ২০ কোটি ডলার ব্যয় করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।

বৈঠকে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় ২০ কোটি ডলার এবং ‘স্ল্যাম ইমপ্রুভমেন্ট ইন ঢাকা সিটি’ প্রকল্পের আওতায় ঢাকার বস্তি উন্নয়নে ৫ কোটি ডলার ব্যয়ের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দেশের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও কথা হয়।

উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে আবদুল মঈন খান বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখে পড়ছেন। তাদের জীবনযাত্রা আরও টেকসই ও দুর্যোগসহনশীল করতে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০ কোটি ডলারের কর্মসূচি নিয়ে কাজ চলছে। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সুরক্ষা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সরাসরি দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

তিনি বলেন, এ কারণে বিশ্বব্যাংককে বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে।

একটি প্রকল্পের সাফল্য মূলত সর্বোচ্চ জনঅংশগ্রহণ, অংশীজনদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সুফল অর্জনের ওপর নির্ভর করে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক সমন্বিতভাবে কাজ করতে পারে।

স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সাফল্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন আবদুল মঈন খান।

এ সময় তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের জন্য ব্যাপক পরিসরে সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান।

বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয় বলে জানান মন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলারের দুটি প্রকল্প নিচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত