সংবাদ
সংবাদ

অস্বস্তি আর অস্থিরতার শেষ কোথায়

আনোয়ারুল হক
আনোয়ারুল হক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

অস্বস্তি আর অস্থিরতার শেষ কোথায়
নড়াইলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

“চারদিকে শুনি শুধু আগুনের গান / ভয়ে ভয়ে পথ চলে ক্লান্ত পরান।” কবিতার এ চরণ দুটিতে রূপক অর্থে আগুনের কথা বলা হলেও আমাদের চারপাশে প্রকৃত আগুনই কিন্তু জ্বলছে। আগুন এখন আর ধ্বংস, হানাহানি আর ক্ষোভের রূপকের মধ্যে সীমাবদ্ধ নেই। আনন্দ বা ভালোবাসার সুর কোথাও শোনা যাচ্ছে না, বরং সব দিকে খুনোখুনি, ধ্বংস ও অশান্তির কোলাহল। হিংসা আর প্রতিহিংসার ধ্বংসলীলার মাঝে দাঁড়িয়ে নিরাপদ ও শান্তিময় জীবনের জন্য মানুষের ব্যাকুলতা গভীর দীর্ঘশ্বাসে পরিণত। একি পরিস্থিতি আজ?

‘২৪-এর রক্তাক্ত ছাত্র আন্দোলন ও শহুরে মানুষদের জেদি মানবিক প্রতিরোধে শেখ হাসিনার সরকার বিদায় হওয়ার পরে মানুষ তো ভেবেছিল দেশে স্বস্তি ফিরে আসবে। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল দেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা বহাল হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ নির্বাচন হবে। অন্তত পাঁচ বছর পরপর মানুষ তাদের পছন্দমতো সরকার বেছে নেওয়ার স্বাধীনতা পাবে। আমাদেরকে বলা হলো যার যা অপরাধ সে অনুযায়ী আইনানুগ বিচার হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দায় ও দরদের সমাজ, বৈষম্যমুক্ত ইনসাফের সমাজ প্রতিষ্ঠা পাবে।

কিন্তু কিসের কী? বৈষম্যমুক্তি, ইনসাফের পথে অগ্রসর হওয়া তো দূরাস্ত। বরং জুলাই পরিবর্তনের আড়াই বছর পার হওয়ার পরেও দেশে একটা স্থিতিশীল অবস্থাই এলো না। গোপালগঞ্জ জ্বলছে, আর দেশের নানা স্থানেই ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আওয়ামী লীগ—সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।’ সহিংসতা যে প্রকারে যেখানেই ঘটুক—গোপালগঞ্জ, লন্ডন, নিউইয়র্কেই হোক আর আদালত প্রাঙ্গণে আইনজীবী বা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের ওপর হোক, প্রকৃতির দিক থেকে সবই হিংসাত্মক।

এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয় এবং মেনে নেওয়া যায় না। গোপালগঞ্জে যা হয়েছে তা যদি বলা হয় জনবিক্ষোভের বহিঃপ্রকাশ, তারপরেও এ ধরনের কর্মকাণ্ডে নাশকতামূলক উপাদান রয়েছে। যার বলি হলেন নড়াইল ও ভাঙ্গার নেতৃস্থানীয় তিনজন বিএনপি কর্মী। যেভাবে, যে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে আওয়ামী লীগ কর্মীরা সহিংসতা সৃষ্টি করছেন তা হয়তো দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখছে, কিন্তু এ ধরনের তৎপরতার মাধ্যমে শেষ পর্যন্ত কী অর্জন হবে? আওয়ামী লীগকে ভেবে দেখতে হবে এর মধ্য দিয়ে রাজনীতিতে ফেরার পথ তৈরি হবে নাকি আরও কঠিন হবে? তবে এ পরিস্থিতি অবসানে সরকারের দায়িত্ব অন্যদের থেকে বেশি। এ জটিল পরিস্থিতির উদ্ভবের কারণ তো রাজনৈতিক। রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যেই ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রীর ভাষণের উদ্ধৃতি অনুযায়ী আওয়ামী লীগের মাথা গুঁড়িয়ে দেওয়ার রাজনীতি করলে এবং এক কথায় গোটা দলকে সন্ত্রাসী আখ্যা দিলে কি এ সমস্যার সমাধান হবে? আগের আমলের শাসকেরা তো একই ভূষণে বিএনপিকে সাজিয়েছিলেন। আর এটাও তো সত্য, শুধুমাত্র ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ পালন করেছিল ২০০ দিনের বেশি। পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী সে সময়ে সারা দেশে ৫ হাজার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছিল এবং পরিবহনশ্রমিকসহ ৯২ জন মানুষ নিহত হয়েছিলেন। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী-উপদেষ্টারা কি তা ভুলে গেছেন?

আওয়ামী লীগ তো বলছে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তাদের এ পন্থা বেছে নিতে হচ্ছে। নিষিদ্ধ দলের জন্য আইনি-বেআইনি, শান্তিপূর্ণ-সহিংস সব পরিস্থিতিই তো বেআইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আরও বলছে—আড়াই বছর ধরে তারা বাড়িতে থাকতে পারছে না, নির্বাচনের পরে তো আট মাস অপেক্ষা করা হলো। কিন্তু স্বাভাবিক রাজনৈতিক তৎপরতার সুযোগ কই? তাই অস্বাভাবিক পন্থাই বেছে নেওয়া। তারা বলছেন গোপালগঞ্জের মানুষের এভাবে রাজপথে নেমে আসা যদি সহিংস কার্যকলাপ হয়, তবে ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটিতে কয়েক দফা হামলা চালিয়ে শেষ পর্যন্ত এক্সকাভেটর-বুলডোজার-ক্রেন এনে ভেঙে ফেলা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনাসমূহ ধ্বংস করে ফেলা, সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরের ওপর নির্বিচার হামলা, অগ্নিসংযোগ, মামলা, গণহারে গ্রেপ্তার, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে না দেওয়া—এসব কি অহিংস কার্যকলাপ? গোপালগঞ্জবাসী প্রশ্ন করছেন, যিনি গোপালগঞ্জ জেলাকে কয়েক ভাগ করে পার্শ্ববর্তী অন্য জেলাসমূহের সঙ্গে একত্রীকরণ করে গোপালগঞ্জের নাম মুছে ফেলার জন্য বারবার গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, গোপালগঞ্জের মাটিতে তার নামে স্মৃতিচত্বর গড়ে তোলাই তো উসকানিমূলক। সুতরাং এ পরিস্থিতি সৃষ্টির দায় জুলাই আন্দোলন-পরবর্তী শাসকদের।

একথা অস্বীকার করার উপায় নাই, এ পরিস্থিতির প্রধান দায় নোবেল লরিয়েটের। ৫ আগস্ট-পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের নামে ক্ষমতালোভী কয়েকজন তরুণকে অন্তর্ভুক্ত করে উপদেষ্টাদের পেশাগত বৈচিত্র‍্য থাকলেও কার্যত প্রতিষ্ঠা করা হয়েছিল এক এনজিও ও পশ্চিমা-নির্ভর সরকার। ক্ষমতা আঁকড়ে রাখার লক্ষ্যে তারা বললেন আগে তারা জঞ্জাল সাফাইয়ের কাজ করবেন, তারপরে জাতীয় নির্বাচন। সাফাই কাজে ডেকে আনা হলো বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের। সাফাই কাজকে তারা নাম দিলেন দেশের ইতিহাস ও সংবিধানকে সংস্কার, পর্যালোচনা ও পুনর্লিখনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন। দেশের সব রাজনৈতিক দলকে ওনাদের কথামতো ঐকমত্যে পৌঁছাতে হবে এবং তার নাম দেওয়া হবে সনদ। দেশের সংবিধান অনুযায়ী শপথ নিয়ে কোন অধিকারে বা কোন ম্যান্ডেটবলে তারা এ ঘোষণা দিলেন? কর্তৃত্ববাদী এক সরকারকে হটিয়ে আর এক কর্তৃত্ববাদের পাল্লায় আমরা পড়ে গেলাম। অন্তর্বর্তী সরকারপ্রধান ঘোষণা করলেন মানুষ এই সরকারকে ৫ বছর, ১০ বছর এমনকি ৪০ বছর ক্ষমতায় দেখতে চাইছে। তার এই উক্তিতেই বোঝা যায় রাজনৈতিক সরকার তার কাছে কতটা অপছন্দের। আর তার অতিকথনপ্রিয় প্রেস সচিব বললেন, জনগণ এই সরকারকে সবকিছু করার ম্যান্ডেট দিয়েছে।

জুলাই পরিবর্তনে মানুষের মাঝে যে গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্তাব্যক্তিদের এসব কথায় সেই মানুষ বলা শুরু করল ‘ভিক্ষা চাই না, কুকুর সামলাও’। ক্ষমতার পিপাসায় কাতর বিএনপিও দ্রুত আওয়ামী লীগবিহীন নির্বাচনের মাঠে নামার লক্ষ্যে ‘ঐকমত্য কমিশনের’ সনদে কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে স্বাক্ষর করে এবং ড. ইউনূস মার্কিন মোড়লকে যেসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কার্যকর করার আশ্বাস দিয়ে একটা গোঁজামিলের সমাধানে পৌঁছাল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থক ভোটারদের মধ্যে যারা ভোটকেন্দ্রে গিয়েছিলেন আগ্রাসী ধর্মান্ধ শক্তির বিপরীতে তারা সাধারণভাবে বিএনপিকেই বেছে নিলেন। সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হলেও অনির্বাচিত সরকারের বদলে আমরা নির্বাচিত সরকার পেলাম।

মানুষ একটু স্বস্তির আশায় নির্বাচিত সরকারের পরিকল্পনা দেখার আশায় রইল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে জারি করা অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে সংসদে বিল পাস করার মধ্য দিয়ে রাজনীতিতে অস্বাভাবিক পরিবেশ-পরিস্থিতি জিইয়ে রাখা হলো। অপরাধের বিচার আর রাজনৈতিক প্রতিহিংসা তো এক নয়। সংসদে যখন কোনো সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিপক্ষকে নিঃশেষ করে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয় তখন বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার পথে দেশ অগ্রসর হচ্ছে না। এটাই যদি পরিকল্পনা হয় তবে সেই পরিকল্পনা তো দেশকে অস্থিতিশীলতার মধ্যেই রাখবে। নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে কার্যত আওয়ামী লীগ দলটাকেই নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং তার ফলে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, দলটির সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ মানুষের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। তাই তাদের মধ্যে এক ধরনের অস্থিরতার বহিঃপ্রকাশও ঘটছে।

আবার উদ্ভূত পরিস্থিতিতে সরকার গণগ্রেপ্তার শুরু করেছে। আশি-ঊর্ধ্ব বয়সের অসুস্থ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে সরকার আবারও বার্তা দিল আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার করা আর খুনের মামলা দেওয়া জায়েজ। গত ২-৩ দিনেই সারা দেশে কয়েক শ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হলো। এমনকি নাট্য ও চলচ্চিত্রশিল্পীদেরও আটক করা হচ্ছে। জুলাই আন্দোলনের সময় অনেকে আন্দোলনের ধরন ও কর্মসূচির সঙ্গে দ্বিমত পোষণ করেন। নিশ্চয়ই সেই স্বাধীন মতপ্রকাশের অধিকার তাদের রয়েছে। এমনকি কেউ যদি ওই আন্দোলনের বিরোধিতা করে শান্তিপূর্ণভাবে তা প্রকাশ করেন, সে অধিকারও তো রয়েছে। এখন তাদেরকে ইউনূসীয় আমলের মতো দোসর আখ্যা দিয়ে কারাবন্দি করা হতে থাকলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বলে কিছু থাকবে?

আরও উদ্বেগের বিষয় সরকারি দলের নানা অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের মতো করে ‘লীগ ধরো, জেল ভরো’ নামে নিজেরা আইন হাতে তুলে নিচ্ছেন। এর মাধ্যমে যেমন বিএনপি দলীয়ভাবে নিপীড়নকারী হিসেবে অভিযুক্ত হচ্ছে, দলীয় নেতা-কর্মীরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এবং ‘চাঁদা দাও, নয়তো জেলে ঢোকো’ কর্মসূচি আরও বিস্তৃত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গোপালগঞ্জে ৫ দিনে যে কয়টি বাড়ি পুড়েছে একদিনেই সারা দেশে তার কয়েক গুণ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শুধুমাত্র নড়াইলের একটি উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ২০ থেকে ৩০টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকারি দলের এ ধরনের প্রতিশোধ বা প্রতিহিংসামূলক হামলা সহিংসতার পরিস্থিতিকে আরও ছড়িয়ে দিতে সহায়তা করবে। এভাবে ‘চোখের বদলে চোখ’-এর রাজনীতি চলতে থাকলে তো সভ্যসমাজ হিসেবে আমাদের পরিচয় থাকবে না। কারণ ছাড়া শুধুমাত্র আওয়ামী লীগ-সমর্থক সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের যেভাবে মারধর করা হলো, প্রশাসনকে বাধ্য করা হলো তাদের বরখাস্ত করতে, শিক্ষককে লাঞ্ছিত করা হলো, আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতার পক্ষে আইনি লড়াই করার কারণে আইনজীবীর ওপর হামলা করা হলো, তাতে কি বলা যায় দেশে গণতন্ত্র আছে?

প্রকৃতপক্ষে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তা দীর্ঘ সময় মোকাবিলা করা সম্ভব হবে না। বরং সরকারকে ঠিক করতে হবে কীভাবে তারা লাখ লাখ কর্মী আর কোটি কোটি সমর্থকের দল আওয়ামী লীগের প্রশ্নকে মোকাবিলা করবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্যই এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার করা হচ্ছে জাতিসংঘের রিপোর্টকে শক্তিশালী প্রমাণ হিসেবে ব্যবহার করে। অন্যদিকে জাতিসংঘের আরেকটি বক্তব্য, ‘রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে জাতিসংঘ’। জাতিসংঘের এ বক্তব্যকে কি মান্যতা দেওয়া হচ্ছে?

এসব প্রশ্ন উত্থাপন করা হলে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনীতিবিদ ও সুশীল সমাজের একাংশ এ প্রশ্ন প্রায়ই উত্থাপন করেন যে, যাদের শাসনামলে মাত্র এক মাসের আন্দোলনে ১৪০০ মানুষের প্রাণহানি হলো তাদের এ নিয়ে কোনো অনুশোচনা নাই, তাহলে একটি জাতীয় নিষ্পত্তি বা মীমাংসা কীভাবে হবে? এ প্রশ্ন আমাদের মনেও জাগে। আবার আওয়ামী লীগাররা বলেন, দল এবং তৎকালীন সরকারের পক্ষ থেকে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য দুঃখ ও শোক প্রকাশ করা হয়েছে। কিন্তু যারা ওই সময়ে এবং ৫ আগস্টের পরপর আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের হত্যা করল, গোটা দেশজুড়ে পুলিশ হত্যাকাণ্ড সংঘটিত করল, পুলিশ মেরে রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখল, থানা আক্রমণ করে অস্ত্র লুট করল তারা কি এসবের জন্য কোনো দুঃখ প্রকাশ করেছে? আত্মসমালোচনা যা করার আওয়ামী লীগ জনগণের মুখোমুখি হয়েই করবে, কিন্তু সে সুযোগই তো দেওয়া হচ্ছে না। তাদের এসব প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই। এসব প্রশ্নের সুরাহা করতে পারে বর্তমান সরকার। যে দল রাজনৈতিক অধিকার চাইছে ক্ষমতায় থাকতে সেই দল অন্যদের সে অধিকার সংকুচিত করেছিল কি না—সরকারে থেকে এ প্রশ্ন তোলার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী সংগঠন করার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্‌স্বাধীনতা সরকারকেই নিশ্চিত করতে হবে।

সরকারকে স্মরণ করতে হবে ২০২৪-এর ৭ আগস্ট বেগম খালেদা জিয়ার সেই ভিডিও বার্তা—যেখানে তিনি আহ্বান জানিয়েছিলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই মিলেই দেশকে পুনর্গঠন করতে হবে। প্রধানমন্ত্রীকে ফিরে যেতে হবে ২০২৫ সালের ৫ আগস্ট দেওয়া তার বক্তব্যে। তিনি বলেছিলেন—"আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী—সবাই মিলেই দেশ গড়তে হবে এবং প্রত্যেকের নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে।" ক্ষমতা লাভের পর বিএনপি সেই পথ থেকে সরে আসায় এতদিনেও দেশে শান্তি ও স্থিতিশীলতা এলো না। তাই বলে সময় এখনো শেষ হয়ে যায়নি। বিভাজনের রাজনীতি ও শক্তির কাছে নতজানু না থেকে সরকার শক্ত অবস্থান ও উদ্যোগ নিলে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রচিন্তা—যেখানে মত ও পথের ভিন্নতাকে স্বীকার করেই জাতীয় নিষ্পত্তি বা মীমাংসার পথে অগ্রসর হতে হবে। প্রধানমন্ত্রীর সংলাপ প্রস্তাবের পরিসর বৃদ্ধি করে সবাইকে আলোচনায় যুক্ত করতে পারলে অস্বস্তি, অস্বাভাবিকতা আর অস্থিরতার অবসান হবে।

(লেখকের নিজস্ব মত)

[লেখক: সাবেক ছাত্রনেতা]

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অস্বস্তি আর অস্থিরতার শেষ কোথায়

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত