সংবাদ
সংবাদ

ঢাকা রেঞ্জের সংযুক্ত হ‌লো ১২ পুলিশ কর্মকর্তা, দায়িত্ব দুই মাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

ঢাকা রেঞ্জের সংযুক্ত হ‌লো ১২ পুলিশ কর্মকর্তা, দায়িত্ব দুই মাস
ছ‌বি: সংগৃ‌হিত

​ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে রেঞ্জটিতে সংযুক্ত করা হয়েছে। আগামী দুই মাসের জন্য এই কর্মকর্তাদের ঢাকা রেঞ্জে দায়িত্ব পালন করতে হবে।

র‌বিবার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

​প্রথম প্রজ্ঞাপনের আওতায় আটজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।

​অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে চারজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন: পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।

​জারি দুই প্রজ্ঞাপনেই সংযুক্ত হওয়া কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা রেঞ্জের অন্তর্ভুক্ত জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকা রেঞ্জের সংযুক্ত হ‌লো ১২ পুলিশ কর্মকর্তা, দায়িত্ব দুই মাস

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত