তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। উভয়পক্ষই একে অপরের দেওয়া প্রস্তাবে একমত হতে না পারায় নতুন করে সংশোধিত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব প্রস্তাব পাওয়ার পর মজুরি নির্ধারণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে নিম্নতম মজুরি বোর্ড।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেন, ‘মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকপক্ষের প্রতিনিধিদের কাছে যৌক্তিক মনে হয়নি। অন্যদিকে, শ্রমিকপক্ষের আগের প্রস্তাবও যথাযথ মনে করছে না মালিকপক্ষ। এ কারণে দুই পক্ষকেই সংশোধিত প্রস্তাব দিতে বলা হয়েছে। তাদের নতুন প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে মালিকপক্ষ শ্রমিকদের নিম্নতম মজুরি কত টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি বোর্ডের সদস্যরা।
পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরির হার নির্ধারণে সুপারিশ তৈরির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টায় সেগুনবাগিচায় শ্রম ভবনে বোর্ডের সভা শুরু হয়। এতে মালিকপক্ষের প্রতিনিধির নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেন। এরপর প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। তবে দুই পক্ষের অবস্থান ভিন্ন হওয়ায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে বৈঠক সূত্রে জানা যায়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
সংম্লিষ্টরা বলছেন, নতুন মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের এই মতপার্থক্যের কারণে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও কিছুটা সময় নিতে পারে। দুই পক্ষের সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার পর সেগুলো পর্যালোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির কাজ এগিয়ে নেবে বোর্ড।
এদিকে বোর্ডের কার্যালয়ে সভা চলার সময় বাইরে পৃথক দাবিতে অবস্থান ও বিক্ষোভ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। হেলপারের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গ্রেপ্তার শ্রমিক ও নেতাদের মুক্তি এবং হয়রানি-নিপীড়ন বন্ধসহ বিভিন্ন দাবি জানান তারা।
এ ছাড়া গ্রেপ্তার শ্রমিক ও নেতাদের মুক্তি, শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ এবং মজুরি আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক ও সেলিমের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় সংগঠনগুলো।
দমন-পীড়নের পরিবর্তে অর্থবহ আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি মেনে নেওয়া, চাকরির নিরাপত্তা ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ১৬ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারিত থাকলেও অনিবার্য পরিস্থিতিতে তা স্থগিত করা হয়। পরে ২৩ নভেম্বর সভা অনুষ্ঠানের কথা জানানো হয়।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
নতুন মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকেরা। সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে এ দাবির কারণ হিসেবে তুলে ধরছেন তারা।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন