সংবাদ

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ

জেলা বার্তা পরিবেশক, বগুড়া
জেলা বার্তা পরিবেশক, বগুড়া
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ
ছবি : সংবাদ

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ চলন্ত ট্রেনের ক্যানটিনে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের ক্যানটিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী তার বিরুদ্ধে এবং রেল পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন নাটোর এলাকায় সোমবার (৩১ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয় যখন পুলিশ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে নিয়ে আসে।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওই নারী যাত্রী ভ্রমণ করছিলেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, ট্রেনের ক্যানটিনের ভেতরে আবু বক্কর সিদ্দিক এবং রেল পুলিশের দুই সদস্য তাকে ধর্ষণ করেন।

সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ চলন্ত ট্রেনের ক্যানটিনে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের ক্যানটিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী তার বিরুদ্ধে এবং রেল পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন নাটোর এলাকায় সোমবার (৩১ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয় যখন পুলিশ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে নিয়ে আসে।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওই নারী যাত্রী ভ্রমণ করছিলেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, ট্রেনের ক্যানটিনের ভেতরে আবু বক্কর সিদ্দিক এবং রেল পুলিশের দুই সদস্য তাকে ধর্ষণ করেন।

সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত