সংবাদ

ঢাকায় বৃষ্টির আভাস, ৬ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ এএম

ঢাকায় বৃষ্টির আভাস, ৬ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা

রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টায় ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৮টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে মেঘের ঘনঘটা থাকায় ঝোড়ো হাওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় বৃষ্টির আভাস, ৬ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টায় ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৮টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে মেঘের ঘনঘটা থাকায় ঝোড়ো হাওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত