সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ২ ও হামে এক শিশুর মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ২ ও হামে এক শিশুর মৃত্যু
ছবি : সংবাদ

ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু ও হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই ব্যক্তি এবং হামে আক্রান্ত হয়ে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে মৃত ব্যক্তিরা হলেন - ময়মনসিংহ সদরের আব্দুল বারিক (৪০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের আব্দুল কুদ্দুস (৩৫)। আব্দুল বারিক গত ১ আগস্ট রাতে এবং আব্দুল কুদ্দুস মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ১ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে মারা গেছেন ১২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। গত ২৯ আগস্ট ত্রিশাল উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৯৮ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৩ জন। চলতি বছরের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৩ হাজার ৮১৮ জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৬৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৭১ শিশুর।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ২ ও হামে এক শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু ও হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই ব্যক্তি এবং হামে আক্রান্ত হয়ে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে মৃত ব্যক্তিরা হলেন - ময়মনসিংহ সদরের আব্দুল বারিক (৪০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের আব্দুল কুদ্দুস (৩৫)। আব্দুল বারিক গত ১ আগস্ট রাতে এবং আব্দুল কুদ্দুস মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ১ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে মারা গেছেন ১২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। গত ২৯ আগস্ট ত্রিশাল উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৯৮ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৩ জন। চলতি বছরের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৩ হাজার ৮১৮ জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৬৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৭১ শিশুর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত