সংবাদ

ইয়াবা ও নগদ ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

ইয়াবা ও নগদ ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ছবি : সংবাদ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী অভিযানে ১৪৫টি ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) বিলগামী নয়াবাঁশ এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার নাজির হোসেন (৫৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৪৮)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার সকালে নয়াবাঁশ এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজির হোসেন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাকে আটক করার পর তল্লাশি চালিয়ে ১৪৫টি ইয়াবা উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তার স্ত্রী নাজমা বেগম একটি শপিং ব্যাগ নিয়ে সেখানে এলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতরে মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকা পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বলেন, গ্রেপ্তার স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে হরিপুর ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ সময় তাদের ব্যবহৃত একটি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও মাদকের উৎস খুঁজতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইয়াবা ও নগদ ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী অভিযানে ১৪৫টি ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) বিলগামী নয়াবাঁশ এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার নাজির হোসেন (৫৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৪৮)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার সকালে নয়াবাঁশ এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজির হোসেন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাকে আটক করার পর তল্লাশি চালিয়ে ১৪৫টি ইয়াবা উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তার স্ত্রী নাজমা বেগম একটি শপিং ব্যাগ নিয়ে সেখানে এলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতরে মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকা পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বলেন, গ্রেপ্তার স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে হরিপুর ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ সময় তাদের ব্যবহৃত একটি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও মাদকের উৎস খুঁজতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত