সংবাদ

দেশজুড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: ঐক্যবদ্ধ হওয়ার ডাক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

দেশজুড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: ঐক্যবদ্ধ হওয়ার ডাক
ছবি : সংবাদ

নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। বগুড়ার শেরপুর, পিরোজপুরের নেছারাবাদ এবং কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দুস্থদের মাঝে সহায়তা বিতরণের মাধ্যমে দিনটি পালন করেন দলটির নেতাকর্মীরা।

শেরপুর (বগুড়া):
শেরপুরে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে কে এম মাহবুবুর রহমান হারেজ, জান-এ আলম খোকা, স্বাধীন কুমার কুণ্ডু ও রফিকুল ইসলাম মিন্টুসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

নেছারাবাদ (পিরোজপুর):
নেছারাবাদে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, ‘ঐক্যবদ্ধ বিএনপিই গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণের শক্তি।’ তিনি দলীয় নেতাকর্মীদের সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করার আহ্বান জানান। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ):
কটিয়াদীতে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি। সকালে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। অন্যদিকে বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল রহমান কাঞ্চনের নেতৃত্বে সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে আরেকটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পৃথক এই কর্মসূচিতে কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পৃথক আয়োজনে ড. জহির লাল রায়, শহিদুল্লাহ ও আশরাফুল হক দাদনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: ঐক্যবদ্ধ হওয়ার ডাক

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত