সংবাদ

বাবার দেওয়া জমি ফিরে পেতে ১৩ বছর পর মাঠে মেয়ে

প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম

বাবার দেওয়া জমি ফিরে পেতে ১৩ বছর পর মাঠে মেয়ে
ছবি : সংবাদ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাবার দেওয়া হেবা দলিলের সম্পত্তি ১৩ বছর ধরে ভোগদখল করতে না পেরে নিজেই ট্রাক্টর নিয়ে চাষ করতে নেমেছেন আখলিমা আক্তার আঁখি (৩৯) নামের এক নারী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্তানদের নিয়ে নিজের দাবি করা জমিতে গিয়ে হালচাষ শুরু করেন তিনি।

উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আখলিমা ওই গ্রামের মৃত আলী হোসেন ফকির ওরফে আনছু মিয়ার একমাত্র মেয়ে। আলী হোসেনের চার ছেলে ও এক মেয়ে। সন্তানদের নিয়ে জমিতে হালচাষ করার পাশাপাশি এদিন আখলিমা জমির আইল দিয়ে হেঁটে নিজের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

আখলিমা জানান, ২০১৩ সালের ৩১ জুলাই তার বাবা তাকে ভালোবেসে বেশ কিছু জমি হেবা দলিল করে দেন। কিন্তু বাবার মৃত্যুর পর তার মেজ ভাই মো. কাঞ্চন মিয়া ২০১৫ সালে একই সম্পত্তিসহ আরও কিছু জমি কৌশলে নিজের নামে হেবা দলিল করে নেন বলে তিনি অভিযোগ করেন।

আখলিমা আক্তার বলেন, ‘বাবার দেওয়া জমির কিছু অংশ আমি ভোগদখল করছিলাম। পরে ভাই কাঞ্চন মিয়া চাষাবাদের দায়িত্ব নেন এবং ফসলের অর্ধেক আমাকে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘদিনেও তিনি আমাকে কোনো ধান বা ফসলের অংশ দেননি।’ তিনি আরও বলেন, ‘বহু বছর ধরে আমি আমার জমির জন্য চেষ্টা করছি। ভাই ও পরিবারের লোকজনকে জানিয়েও বিচার পাইনি। গত বছর থানায় অভিযোগ দিলেও সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আজ সন্তানদের নিয়ে নিজেই চাষ করতে এসেছি।’

আখলিমার ছোট ভাই আবদুল কাদির তার বোনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আখলিমা আমার একমাত্র বোন। বিয়ের পর বাবা তাকে আদর করে জমি দিয়েছিলেন। কিন্তু সে জমি আমার বোন ভোগ করতে পারছে না। আজ সে নিজের অধিকারের জন্য সন্তানদের নিয়ে জমিতে এসেছে, এতে আমি খুশি।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত ভাই মো. কাঞ্চন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, জমি নিয়ে এই পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। দলিল ও খতিয়ান যাচাই করে দ্রুত এর আইনগত সমাধান প্রয়োজন।

জমি নিয়ে বিরোধের বিষয়ে আখলিমা গত ৩১ আগস্ট কেন্দুয়া থানায় পুনরায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাবার দেওয়া জমি ফিরে পেতে ১৩ বছর পর মাঠে মেয়ে

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত