সংবাদ

ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ: ৮ বাংলাদেশি গ্রেপ্তার


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ: ৮ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়া থেকে স্পিডবোটে ইন্দোনেশিয়ায়, গ্রেপ্তার ৮

অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় আট বাংলাদেশিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নৌবাহিনী। সোমবার (২ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় ডুমাই জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের খবরে বলা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি ও ৮ জন ইন্দোনেশিয়ার নাগরিক। তারা মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে প্রবেশের সময় ধরা পড়েন। একটি দুই ইঞ্জিনযুক্ত স্পিডবোটে করে তারা অবৈধভাবে পুর্নামা সমুদ্রসৈকতে প্রবেশের চেষ্টা করছিলেন।

ডুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন. কুসুমাজি জানান, রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অনুপ্রবেশের বিষয়টি জানতে পারেন। এরপর নৌ সদস্যদের পুর্নামার জলসীমা ও উপকূলজুড়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ওয়াহিউ উইদিদি ওয়িদায়াত। অভিযানটি তিনটি দলে বিভক্ত করা হয়েছিল। এতে নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডের (কোডায়েরাল) সামুদ্রিক গোয়েন্দা ইউনিট এবং ফ্লিট কমান্ড ‘আইয়ের’ ইনটেলমার অপারেশনস টাস্কফোর্সও অংশ নেয়।

স্পিডবোটটি পুর্নামা সমুদ্রসৈকতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ: ৮ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় আট বাংলাদেশিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নৌবাহিনী। সোমবার (২ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় ডুমাই জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের খবরে বলা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি ও ৮ জন ইন্দোনেশিয়ার নাগরিক। তারা মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে প্রবেশের সময় ধরা পড়েন। একটি দুই ইঞ্জিনযুক্ত স্পিডবোটে করে তারা অবৈধভাবে পুর্নামা সমুদ্রসৈকতে প্রবেশের চেষ্টা করছিলেন।

ডুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন. কুসুমাজি জানান, রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অনুপ্রবেশের বিষয়টি জানতে পারেন। এরপর নৌ সদস্যদের পুর্নামার জলসীমা ও উপকূলজুড়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ওয়াহিউ উইদিদি ওয়িদায়াত। অভিযানটি তিনটি দলে বিভক্ত করা হয়েছিল। এতে নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডের (কোডায়েরাল) সামুদ্রিক গোয়েন্দা ইউনিট এবং ফ্লিট কমান্ড ‘আইয়ের’ ইনটেলমার অপারেশনস টাস্কফোর্সও অংশ নেয়।

স্পিডবোটটি পুর্নামা সমুদ্রসৈকতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত