রাজধানীর ডেমরা ডিআরএস (ডিস্ট্রিবিউশন রেগুলেটিং স্টেশন)-এর আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য আজ বুধবার ৩ ঘণ্টা কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত কাজের অংশ হিসেবে আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ডেমরা ও এর আশপাশের এলাকায় সর্বসাধারণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তা হলো–বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের সান্দিরা বালুঘাট থেকে শুরু করে কাঁচপুর সেতুর পশ্চিম পাশ পর্যন্ত এলাকা। এসব স্থানে সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
/

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন