সংবাদ

কোরীয় শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম

কোরীয় শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

মঙ্গলবার সিউলে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি ও শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মঙ্গলবার সিউলে পৃথক দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করেন।

প্রতিমন্ত্রী এনইএসএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়া সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি নিয়মিত কর্মসংস্থানের পাশাপাশি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো নতুন ক্ষেত্রগুলোতে যৌথ সহযোগিতার আহ্বান জানান।

শিল্প ও মানবসম্পদ উন্নয়নে দক্ষিণ কোরিয়ার অসামান্য সাফল্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, "কোরিয়ার স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।"

সভায় এনইএসএর পক্ষ থেকে কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হয়। এ সময় কর্মীদের বিদেশে গমনের আগে কোরীয় ভাষার ব্যবহারিক দক্ষতা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, যাতে কর্মীরা কোরিয়ার কাজের পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন।

পরবর্তীতে সিএকের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী নুরুল হক নুর দক্ষিণ কোরিয়ার অত্যন্ত লাভজনক নির্মাণখাতে বাংলাদেশি শ্রমিকদের যুক্ত করার আহ্বান জানান এবং স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নেটওয়ার্কিং বৃদ্ধির জোর তাগিদ দেন।

আন্তর্জাতিক নির্মাণখাতে বাংলাদেশি কর্মীদের পূর্ব অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, "বাংলাদেশ সরকার কর্মীদের কারিগরি প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ মান বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।"

সিএকে এবং কোরিয়ার শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা স্বীকার করেন যে, ব্যবহারিক কোরীয় ভাষা ও নির্মাণসংক্রান্ত কারিগরি যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি কর্মীদের কোরিয়ার নির্মাণশিল্পে যুক্ত করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। উভয় বৈঠকেই প্রাক-বহির্গমন প্রস্তুতি নিশ্চিতকরণে দুই দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়।

প্রতিমন্ত্রী আলোচনায় নেওয়া সিদ্ধান্তগুলোর দ্রুত ও কার্যকর বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তরগুলো এবং সিউলের বাংলাদেশ দূতাবাসের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশনা দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কোরীয় শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত