সংবাদ

জরিপে নেতানিয়াহুকে পেছনে ফেলে শীর্ষে সাবেক সেনাপ্রধান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম

জরিপে নেতানিয়াহুকে পেছনে ফেলে শীর্ষে সাবেক সেনাপ্রধান
ছবি : সংগৃহীত

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ঠিক আগমুহূর্তে প্রকাশিত এক জনমত জরিপে বড় ধরনের ব্যাকফুটে পড়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জরিপের ফলাফল বলছে, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে দেশটির সাবেক সেনাপ্রধান ও বিরোধী রাজনীতিক গাদি আইজেনকটকেই বেশি যোগ্য বলে মনে করছেন সাধারণ নাগরিকেরা। কেবল তা-ই নয়, নির্বাচনে আইজেনকটের রাজনৈতিক দল এককভাবে সবচেয়ে বেশি আসন পেতে পারে বলেও আভাস পাওয়া গেছে।

তুর্কিভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল টুয়েলভ’ প্রকাশিত জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী পদে যোগ্যতার প্রশ্নে নেতানিয়াহুর চেয়ে ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন আইজেনকট।

জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ উত্তরদাতা গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত বলে রায় দিয়েছেন। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ। পূর্ববর্তী জরিপের তুলনায় এই দুজনের ব্যবধান আরও দুই শতাংশ পয়েন্ট বেড়েছে।

১২০ আসনের নেসেটে আইজেনকটের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘ইয়াশার’ সর্বোচ্চ ২৪টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নেতানিয়াহুর ক্ষমতাসীন দল ‘লিকুদ পার্টি’ ২১টি আসন পেতে পারে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল ‘টুগেদার’ পেতে পারে ১৪টি আসন। অন্যদিকে ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ এবং আরব দলগুলোর নেতৃত্বাধীন ‘জয়েন্ট লিস্ট’–প্রতিটি ৯টি করে আসন পেতে পারে।

এ ছাড়া আভিগদর লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’, কট্টর অর্থোডক্সদের দল ‘শাস’ এবং বিতর্কিত মন্ত্রী ইতামার বেন-গভিরের ‘জিউইশ পাওয়ার’–এই তিনটি দল আটটি করে আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোটের বাইরে থাকা দলগুলোর মোট আসনসংখ্যা দাঁড়াতে পারে ৬৯টিতে। ফলে সার্বিকভাবে নেতানিয়াহুর ক্ষমতাসীন ডানপন্থী জোট বর্তমানে তীব্র সংখ্যাগরিষ্ঠতার সংকটে পড়েছে।

এমনকি প্রধানমন্ত্রী হিসেবে অন্য বিকল্পের প্রশ্নে নেতানিয়াহুর চেয়ে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকেও এগিয়ে রেখেছেন ৩৯ শতাংশ নাগরিক; যেখানে নেতানিয়াহুর ঝুলিতে পড়েছে ৩৪ শতাংশ ভোট।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি তাঁর পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তবে জরিপের ফলাফলে দেখা গেছে, এই সমর্থন ইসরায়েলি ভোটারদের ওপর খুব একটা প্রভাব ফেলতে পারছে না। ৬৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ট্রাম্পের এই সমর্থন তাঁদের ভোটাধিকার প্রয়োগে কোনো পরিবর্তন আনবে না। মাত্র ১২ শতাংশ ভোটার বলেছেন ট্রাম্পের সমর্থনের কারণে নেতানিয়াহুকে ভোট দেওয়ার সম্ভাবনা বেড়েছে; অন্যদিকে ১৭ শতাংশ জানিয়েছেন এর ফলে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে ভোট দেওয়ার আগ্রহ উল্টো কমে গেছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জরিপে নেতানিয়াহুকে পেছনে ফেলে শীর্ষে সাবেক সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত