সংবাদ

সাতক্ষীরায় ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম

সাতক্ষীরায় ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
উদ্ধার হওয়া বোতলগুলোর ভেতরের তরল পদার্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষার পর হেরোইনের কাঁচামাল হিসেবে নিশ্চিত হওয়া গেছে। ছবি : সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শাখরা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার বোতল সন্দেহজনক মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব তরল জাতীয় পদার্থের আনুমানিক বাজারমূল্য ৭৮ লাখ টাকা। পরে গবেষণাগারে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো হেরোইন তৈরির মূল কাঁচামাল।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নীলডুমুর ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাহাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শাখরা বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার উত্তরে এবং সীমান্ত থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কোমরপুর এলাকা থেকে চারটি বিদেশি ব্র্যান্ডের (J & B ও MARTINI) মদের বোতলের মতো দেখতে তরল পদার্থ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা এসব সন্দেহজনক পদার্থ অধিকতর পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। সেখানকার পরীক্ষার প্রতিবেদনে জানানো হয়েছে, বোতলে থাকা তরলগুলো মূলত হেরোইন তৈরির অন্যতম কাঁচামাল বা কেমিকস।

বোতলের গায়ে উল্লেখ করা মূল্য অনুযায়ী, প্রতিটি বোতলের দাম ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে জব্দ করা চার বোতল কাঁচামালের মোট সিজার মূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত