সংবাদ

পুলিশের অভিযানে গ্রেপ্তার ইউপি সদস্য ও যুবলীগ নেতা

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

পুলিশের অভিযানে গ্রেপ্তার ইউপি সদস্য ও যুবলীগ নেতা
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক ওয়ার্ড যুবলীগ সহসভাপতি আব্দুল্লাহ আল সেন্টু (৪৫) এবং শিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মুর্শীদ মিয়া (৪৮)। সেন্টু উপজেলার পলতাকান্দা গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে এবং মুর্শীদ একই উপজেলার জামালপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে কিশোরগঞ্জে একাধিক সহিংসতার ঘটনায় এই দুজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে শিমুলকান্দি ও শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ভৈরব থানা পুলিশ।

তবে গ্রেপ্তারের বিষয়টিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছেন আব্দুল্লাহ আল সেন্টুর ভাই মঞ্জুর রহমান রউফ। তিনি বলেন, ‘আমার ভাই একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। তার নামে আগে কোনো মামলা ছিল না। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।’

অন্যদিকে মুর্শীদ মিয়ার স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘আমার স্বামী আগের একটি মামলায় জামিনে ছিলেন এবং নিয়মিত হাজিরা দিচ্ছিলেন। এখন আবার একটি মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনীতি করাই কি তার অপরাধ?’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাদের অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পুলিশের অভিযানে গ্রেপ্তার ইউপি সদস্য ও যুবলীগ নেতা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত