সংবাদ

১০ সন্তান থেকেও আশ্রয়হীন মায়ের পাশে ইউএনও


প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

১০ সন্তান থেকেও আশ্রয়হীন মায়ের পাশে ইউএনও
চাঁদপুরের শাহরাস্তিতে সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে নিজ বাড়িতে আশ্রয় পাওয়া ৮৫ বছর বয়সি জয়নব ভানু। ছবি : সংবাদ

চাঁদপুরের শাহরাস্তিতে সন্তান থাকা সত্ত্বেও মাথা গোঁজার ঠাঁই না পাওয়া ৮৫ বছর বয়সি জয়নব ভানুর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

মঙ্গলবার (২০ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন সরেজমিনে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে বিষয়টি সামাজিকভাবে সুরাহা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ সন্তানের জননী জয়নব ভানুর ৬ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। ছেলেদের পাকা ঘর থাকলেও পারিবারিক বিরোধের জেরে ৮৫ বছর বয়সি এই মাকে কোনো ছেলেই ঘরে ঠাঁই দিচ্ছিলেন না। উপায় না পেয়ে তিনি মেয়ে ঝর্ণার বাড়িতে আশ্রয় নেন।

সংবাদ প্রকাশের পর ইউএনও মনিরা খাতুন বৃদ্ধাকে তার নিজ বাড়িতে নিয়ে যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দুই ঘণ্টাব্যাপী সমঝোতা বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৃদ্ধাকে তার সেজো ছেলে সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের ভবনে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।

ইউএনও মনিরা খাতুন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ছেলেদের সামর্থ্য থাকা সত্ত্বেও মায়ের জায়গা হয়নি। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং তাকে ছেলের ঘরে তুলে দিয়েছি।’

তিনি আরও জানান, বৃদ্ধা মা যাতে সম্মানের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। দুই মাস পর তিনি নিজে আবার ওই বাড়িতে গিয়ে খোঁজ নেবেন।

প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


১০ সন্তান থেকেও আশ্রয়হীন মায়ের পাশে ইউএনও

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে সন্তান থাকা সত্ত্বেও মাথা গোঁজার ঠাঁই না পাওয়া ৮৫ বছর বয়সি জয়নব ভানুর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

মঙ্গলবার (২০ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন সরেজমিনে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে বিষয়টি সামাজিকভাবে সুরাহা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ সন্তানের জননী জয়নব ভানুর ৬ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। ছেলেদের পাকা ঘর থাকলেও পারিবারিক বিরোধের জেরে ৮৫ বছর বয়সি এই মাকে কোনো ছেলেই ঘরে ঠাঁই দিচ্ছিলেন না। উপায় না পেয়ে তিনি মেয়ে ঝর্ণার বাড়িতে আশ্রয় নেন।

সংবাদ প্রকাশের পর ইউএনও মনিরা খাতুন বৃদ্ধাকে তার নিজ বাড়িতে নিয়ে যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দুই ঘণ্টাব্যাপী সমঝোতা বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৃদ্ধাকে তার সেজো ছেলে সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের ভবনে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।

ইউএনও মনিরা খাতুন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ছেলেদের সামর্থ্য থাকা সত্ত্বেও মায়ের জায়গা হয়নি। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং তাকে ছেলের ঘরে তুলে দিয়েছি।’

তিনি আরও জানান, বৃদ্ধা মা যাতে সম্মানের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। দুই মাস পর তিনি নিজে আবার ওই বাড়িতে গিয়ে খোঁজ নেবেন।

প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত