সংবাদ

পলাশে সীমানা প্রাচীরের পাশে মিলল অজ্ঞাত লাশ


প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম

পলাশে সীমানা প্রাচীরের পাশে মিলল অজ্ঞাত লাশ
ছবি : সংবাদ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্লাস্টিক কারখানার সীমানা প্রাচীরের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের আনুমানিক বয়স ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ভাগদী গ্রামের ‘মাল্টিলেয়ার প্লাস্টিক প্যাকেজিং’ কারখানার সীমানা প্রাচীরের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়দের তথ্যমতে, গত এক মাস ধরে তিনি ওই কারখানার আশপাশে ঘোরাফেরা ও বসবাস করছিলেন।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


পলাশে সীমানা প্রাচীরের পাশে মিলল অজ্ঞাত লাশ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্লাস্টিক কারখানার সীমানা প্রাচীরের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের আনুমানিক বয়স ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ভাগদী গ্রামের ‘মাল্টিলেয়ার প্লাস্টিক প্যাকেজিং’ কারখানার সীমানা প্রাচীরের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়দের তথ্যমতে, গত এক মাস ধরে তিনি ওই কারখানার আশপাশে ঘোরাফেরা ও বসবাস করছিলেন।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত