দুর্গাপূজায় প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করেছেন। সরকার ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপে অনুদানের পরিমাণও বৃদ্ধি করেছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের নির্যাতন-নিপীড়ন পেছনে ফেলে বর্তমানে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ধর্ম পালন করতে পারছেন।’
টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে টুকু বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে কাজ চলছে। সব ধর্মের মানুষকে নিয়ে টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া এবং কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি স্বপন ঘোষসহ স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন