সংবাদ

ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে সাবেক ইউপি সদস্য নিহত

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে সাবেক ইউপি সদস্য নিহত
ছবি : সংবাদ

চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

নিহত নুরুল ইসলাম টিটু রাউজান উপজেলার ৬ নম্বর বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি উত্তর লেলেঙ্গারা গ্রামের আনজু মিয়া সারাংয়ের ছেলে। বর্তমানে তিনি একটি বিমা কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম টিটু হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম শহরমুখী একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চাকার হাওয়া ছেড়ে দেয় এবং জ্বালানি তেল ফেলে দেয়। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হন।

নিহতের মেজো ছেলে মো. সামির বলেন, ‘বেপরোয়া গতি ও অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাকের কারণে আমার বাবা মারা গেছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ তবে প্রত্যক্ষদর্শী গাড়িচালক মো. ওসমান দাবি করেছেন, তার মনে হয়েছে এটি আত্মহত্যার একটি প্রচেষ্টা ছিল।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে। লাশের অবস্থা অত্যন্ত মর্মান্তিক ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে সাবেক ইউপি সদস্য নিহত

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত