সংবাদ

পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম

পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া রোববার (৬ সেপ্টেম্বর) শপথ নেবেন। বিকেল তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপককে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তকে এই পদে নিয়োগ প্রদান করেছেন। সংবিধান অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া–এর মধ্যে যা আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন।

অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া দীর্ঘ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করছেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব ল-এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে মিডিয়া আইনের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় তিনি এই উচ্চতর ডিগ্রি নেন। পেশাগত জীবনে তিনি আন্তর্জাতিক আইন নিয়েও কাজ করেছেন। বর্তমানে তিনি এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাহী পরিষদের সদস্য এবং সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি।

পিএসসির সংস্কার ও গতিশীলতা আনয়নে নতুন চেয়ারম্যানের এই নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আজ শপথ গ্রহণের মাধ্যমেই তর দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত