ছবি সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ আরও সহজ করতে গুগল ফটোসে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে গুগল। নতুন ‘জেমিনি স্পার্ক’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দেশ দিয়েই ছবি সম্পাদনা, অ্যালবাম সাজানোসহ বিভিন্ন কাজ করাতে পারবেন।
গুগলের তথ্য অনুযায়ী, জেমিনি স্পার্ককে নির্দেশ দিলে গুগল ফটোসে থাকা নির্দিষ্ট ছবিগুলো বাছাই করে অ্যালবাম তৈরি করা যাবে। প্রয়োজন অনুযায়ী সেই অ্যালবাম স্বয়ংক্রিয়ভাবে অন্যদের সঙ্গে শেয়ার করার ব্যবস্থাও করতে পারবে এআই।
এর ব্যবহার শুধু ছবি গোছানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। কোনো অনুষ্ঠান বা ইভেন্টের প্রচারপত্রের ছবি থেকে প্রয়োজনীয় তথ্য শনাক্ত করে সেটি গুগল ক্যালেন্ডারে যুক্ত করার কাজও করতে পারবে জেমিনি স্পার্ক। একাধিক ধাপের কাজ একসঙ্গে নির্ধারণ করে নির্দিষ্ট কর্মপ্রবাহ তৈরির সুবিধাও থাকবে।
গুগল ফটোসের প্রধান শিমরিত বেন-ইয়ার বৃহস্পতিবার এক পোস্টে এসব নতুন সুবিধার কথা জানিয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের যোগ্য ব্যবহারকারীদের জন্য ফিচারগুলো চালু করা হবে। শুরুতে সুবিধাগুলো শুধু ইংরেজি ভাষায় পাওয়া যাবে এবং জেমিনি এআই প্রো ও আল্ট্রা গ্রাহকেরাই এটি ব্যবহারের সুযোগ পাবেন।
তবে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশ ও অঞ্চলে এই সুবিধা কবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি গুগল।
বর্তমানে স্মার্টফোন ও অনলাইন স্টোরেজে বিপুলসংখ্যক ছবি জমা থাকা অনেক ব্যবহারকারীর জন্য নিয়মিত সমস্যা। প্রয়োজনের সময় ছবি খুঁজে বের করা, পুরোনো ছবি বাছাই করা কিংবা আলাদা অ্যালবাম তৈরি করতে যথেষ্ট সময় ব্যয় হয়। নতুন এআই সুবিধার মাধ্যমে এসব কাজের বড় একটি অংশ স্বয়ংক্রিয় করার লক্ষ্য নিয়েছে গুগল।
যেভাবে ব্যবহার করবেন
জেমিনি স্পার্ক ব্যবহারের জন্য প্রথমে গুগল ফটোস অ্যাপটিকে জেমিনির সঙ্গে সংযুক্ত করতে হবে। এরপর জেমিনি অ্যাপের ওপরের কোণায় থাকা স্পার্ক সুবিধা চালু করে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। নির্দেশ অনুযায়ী জেমিনি স্পার্ক গুগল ফটোসের সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করবে।
তবে প্রযুক্তি খাতে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়লেও এর সব সুবিধা যে ব্যবহারকারীদের জন্য সমানভাবে প্রয়োজনীয়, এমন নয়। নতুন ফিচার যুক্ত করার পাশাপাশি বাস্তব জীবনে এগুলোর কার্যকারিতা ও ব্যবহারিক প্রয়োজনীয়তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন